Wednesday, June 3, 2026

মেগা যোগদান কর্মসূচিকে ঘিরে নন্দীগ্রামে তৃণমূলের উদ্দীপনা তুঙ্গে

Date:

Share post:

তৃণমূলের মেগা যোগদান কর্মসূচিকে ঘিরে নন্দীগ্রামে (Nandigram) উদ্দীপনা তুঙ্গে। ৪ নভেম্বর এই কর্মসূচিকে সর্বাত্মক সফল রূপ দেওয়াই লক্ষ্য তৃণমূলের (TMC) সর্বস্তরের নেতাদের। তমলুক সাংগঠনিক জেলা সভাপতি বিধায়ক সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra) বলেন, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বিজেপি। গেরুয়া শিবিরে এখন শেষের শুরু। ৪ নভেম্বর তারই স্পষ্ট প্রতিফলন দেখা যাবে।

বুধবার বেশ কয়েক দফায় প্রস্তুতি বৈঠক করেন স্থানীয় নেতৃত্ব। জরুরি বৈঠক বসে নন্দীগ্রাম ১ নম্বর ব্লক সদর তৃণমূল কার্যালয়ে। ছিলেন দলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ এবং স্থানীয় ২ নেতা শেখ আলরাজি, শামসুর ইসলাম। প্রস্তুতি পর্যালোচনার পাশাপাশি সাধারণ মানুষের কাছে মেগা যোগদান কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করার প্রয়োজনীয়তার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হয় এদিনের বৈঠকে। বিভিন্ন এলাকার দলীয় কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন, দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান।

তৃণমূল নেতৃত্বের বক্তব্য, সদ্য বিজেপিত্যাগী দুই নেতা জয়দেব দাস এবং বটকৃষ্ণ দাস-সহ বিজেপির অন্তত ৮০০ বিদ্রোহী নেতা-কর্মী ৪ নভেম্বর যোগ দেবেন তৃণমূলে। এদিকে গেরুয়া শিবিরের বিদ্রোহের আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে গ্রামে গ্রামে। হরিপুর, ভেকুটিয়া, কালীচরণপুর,সোনাচূড়া- বিদ্রোহে বিপর্যস্ত বিজেপি। বিজেপিত্যাগী নেতা জয়দেব দাশের মন্তব্য, ওই দলে এখন স্তাবকদের ভিড়। যারা একসময় আমাদের উপরে অত্যাচার চালিয়েছিল তারাই এখন ছড়ি ঘোরাচ্ছে। এই দমবন্ধকরা পরিস্থিতি থেকে মুক্তি চেয়েছি আমরা। নন্দীগ্রামের ক্ষোভের আগুনে গোটা পূর্ব মেদিনীপুর থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বিজেপি।

আরও পড়ুন- ইউক্রেনের আচমকা আক্রমণে ১দিনেই ১ হাজারের বেশি রুশ সেনার মৃত্যু!

 

Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...