Monday, March 16, 2026

বিরাটের বিরুদ্ধে ফিল্ডিং-এর অভিযোগ আনলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা

Date:

Share post:

বিরাট কোহলির বিরুদ্ধে উঠেছে অভিযোগ। বাংলাদেশের বিরুদ্ধে বিরাট ফিল্ডিং-এ অভিনয় করছেন বলে অভিযোগ উঠছে ভারতের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে। আর এই নিয়ে এবার মুখ খুললন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা।

আইসিসির নিয়ম অনুযায়ী ফিল্ডিং-এ অভিনয় করে ব্যাটারকে অমনোযোগী করে দিলে বিপক্ষ দলকে ৫ রান দেওয়া হবে। কিন্তু বাংলাদেশকে সেটা দেওয়া হয়নি। টি-২০ বিশ্বকাপে ৫ রানে হেরে যায় তারা। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা বলেন, “কিছু হলেই যে বোর্ডের মাধ্যমে অভিযোগ করা হবে, ব্যাপারটা এমন নয়। এটা তো স্কুল নয় যে, আপনি গিয়ে হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন। পরিস্থিতিটা সে রকম না। তবে আমরা যেন সঠিক জায়গায় গিয়ে কথা বলতে পারি, সেটা মাথায় আছে।”

ঘটনার সূত্রপাত, বুধবার বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় সপ্তম ওভারে বিরাটের বল ছোড়ার অভিনয় নিয়েই তৈরি হয় বিতর্ক। অক্ষর প‍্যাটেলের বলে ডিপ অফ-সাইডে বল ঠেলে দিয়ে রান নিতে যান লিটন দাস। কোহলি দাঁড়িয়েছিলেন পয়েন্টে। আর্শদীপ বল ছুড়ে ফেরত পাঠানোর সময়েই কোহলি বল কুড়িয়ে ছুড়ে দেওয়ার ভঙ্গি করেন। তা নিয়েই বিরাটের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা।

আরও পড়ুন:‘টি-২০ বিশ্বকাপের জন‍্য আমি তৈরি ছিলাম’: মহম্মদ শামি

 

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...