Thursday, May 21, 2026

কেরলের জলাশয়ের মাঝে বসল মেসির ৩০ ফুট উচ্চতার কাট-আউট

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপর থেকেই শুরু ফুটবল যুদ্ধ কাতার ২০২২ বিশ্বকাপ। এই জ্বরে ইতিমধ্যেই কাঁপতে শুরু করেছে গোটা বিশ্ব। বাদ যাচ্ছে না ভারত। ফুটবল বিশ্বকাপ শুরু হলেই ভারতবর্ষ ভাগ হয়ে যায় ব্রাজিল-আর্জেন্তিনার দলের সমর্থনে। চলে দুই দেশকে নিয়ে সমর্থন করার লড়াই। আর বিশ্বকাপের আগেই সেই ছবি ধরা পরল কেরলে। কেরলের কোঝিকোড় জেলার চেরুফুজায় জলাশয়ের মাঝে বসল মেসির দৈত্যাকার কাট-আউট। যার উচ্চতা ৩০ ফুট। যা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যানা যাচ্ছে, মেসির এই কাট-আউট তৈরি করতে খরচ হয়েছে ২০ হাজার টাকা।

কেরলের দক্ষিণে অবস্থিত কোঝিকোড় জেলার চেরুফুজা, এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কারণ জলাশয়ে মাঝে বসানো হয়েছে বাঁ-পায়ের জাদুকর মেসির দৈত্যাকার কাট-আউট। কীভাবে সেই কাট-আউট লাগিয়েছেন মেসি-ভক্তরা, সেই ভিডিও ছড়িয়েছে নেটমাধ‍্যমে। এই নিয়ে চেরুফুজা আর্জেন্তাইন ফ‍্যানস অ্যাসোসিয়েশনের এক সদস্য বলেন, অনেক ভাবনার পরে নদীর মধ্যে মেসির কাট-আউট লাগান হয়েছে। কেরলের অনেক জায়গায় মেসির বড় বড় কাট-আউট রয়েছে। কিন্তু নদীর মধ্যে নেই। তাই সবার থেকে আলাদা হতেই এই ভাবনা চিন্তা। যা মন কেড়েছে আপামর আর্জেন্তাইন সমর্থকদের।

আরও পড়ুন:অবসর ঘোষণা জেরার্ড পিকের

 

Related articles

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...

তৃণমূল বিধায়কের আর্জিকেই মান্যতা: আইনানুযায়ী ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে ছাড় বিবেচনা করুক রাজ্য, নির্দেশ হাই কোর্টের

তৃণমূল বিধায়ক আখরুজ্জমানের আর্জিকেই মান্যতা, ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে যে ছাড় আইনে আছে, রাজ্যকে তা বিবেচনার নির্দেশ দিল কলকাতা...

ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ২৪ ঘণ্টায় জোড়া মৃত্যু! লোধাশুলিতে বন দফতরের গাড়ি ঠেলল ‘রামলাল’

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ভাইরাল হল 'রামলাল'(Ramlal)-এর দাপটের ভিডিও। জঙ্গল এলাকার একটি গাড়িকে শুঁড় দিয়ে ঠেলে বেশ কিছুটা...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়— এই দাবি নিয়ে প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের জীবন-জীবিকা রক্ষায় বৃহস্পতিবার...