Monday, May 11, 2026

কর্নাটকে পথ দুর্ঘটনায় মৃ*ত ৭ মহিলা, যোগী রাজ্যে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃ*ত্যু ৪জনের

Date:

Share post:

কর্ণাটকে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মৃত ৭ মহিলা শ্রমিক। আহত অন্তত ১১ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে কর্নাটকের বিদারে। জানা গেছে, অটোয় চেপে মহিলা শ্রমিকরা কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তখনই বিদারের কাছে বিমলাখেড়া সরকারি স্কুলের কাছে উল্টো দিকে থেকে আসা একটি বেপরোয়া ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় অটোটির।

মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু ওই ৭ মহিলার। মৃতদের মধ্যে আছেন পার্বতী (‌৪০)‌, প্রভাবতী (‌৩৬)‌, গুন্ডাম্মা (‌৬০)‌, ইয়াদাম্মা (‌৪০)‌, জাগাম্মা (‌৪০)‌, ঈশ্বরাম্মা (‌৫৫)‌ ও রুক্মিনী বাঈ (‌৬০)‌। আহতদের মধ্যে ট্রাক চালক ও অটো ড্রাইভারও আছেন। এই দু’‌জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, জখম আরও ৪। মথুরায় এই পথ দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, গতকাল রাতে মথুরার সুরির থানা এলাকায় যমুনা এক্সপ্রেসওয়ের ওপর দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। জখম ব্যক্তিদের মথুরা হাসপাতালে চিকিৎসা চলছে।

Related articles

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...