Saturday, May 23, 2026

কলকাতায় সাম্বা ঝলক, মাঠে নেমে গোল কাফুর

Date:

Share post:

শুক্রবারই কলকাতায় পা রেখেছেন বিশ্বকাপার কাফু। আর তারপর দিয়েই কলকাতায় শুরু হয়ে গিয়েছে কাফু ম্যানিয়া। ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক শনিবার মহামেডান মাঠে বল পায়ে নামলেন। ফুটবলের মক্কায় ম্যাচ খেললেন এবং করলেন জোড়া গোল এবং জিতলেন কলকাতার মন।

এদিন ঘোড়ার গাড়িতে চড়ে মহামেডান মাঠে আসেন কাফু। কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন করেন তিনি। ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন উদ্যোক্তাদের অল স্টার একাদশের হয়ে প্রদর্শনী ম্যাচে খেলেন ৫২ বছরের কাফু। কাফুদের বিপক্ষে কলকাতা পুলিশ অল স্টার একাদশের হয়ে খেলেন লিয়েন্ডার পেজ, মনোজ তিওয়ারি, অ্যালভিটো ডি’কুনহারা। ম্যাচে ৪-০ গোলে জেতেন কাফুরা। এই বয়সেও জোড়া গোল করে কলকাতার মন জয় করলেন ব্রাজিলীয় কিংবদন্তি।

এদিন সিএবি-তে ও যান কাফু। সিএবি-তে গিয়ে ইডেন গার্ডেন্স ঘুরে দেখেন তিনি। তাঁকে সংবর্ধিত করা হয় এবং বিশেষ টাই উপহার দেওয়া হয় সিএবি-র তরফ থেকে।

আরও পড়ুন:জল্পনার অবসান, আইলিগ বিজয়ীরা খেলবে আইএসএল-এ, জানালেন AIFF সভাপতি

 

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...