Wednesday, April 29, 2026

সাতসকালেই চলন্ত ট্রেনে ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ

Date:

Share post:

চলন্ত ট্রেনে ব্যবসায়ীকে খুনের চেষ্টা। রবিবার ভোর ৫টা ৪০-এ শিয়ালদহ দক্ষিণ শাখার নেতড়া ও দেউলা স্টেশনের মাঝে এক ব্যবসায়ীর উপর চড়াও হয় দুষ্কৃতীরা।  গুরুতর আহত হন ওই ব্যবসায়ী। পুলিশ।জখম ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা স্টেশনে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে উস্তি থানার পুলিশ।  জানা গেছে, গুরুতর জখম ব্যবসায়ী মসিয়ার জমাদার দক্ষিণ ২৪ পরগনার নেতড়ার বাসিন্দা।

আরও পড়ুন:প্ল্যাটফর্ম টিকিট কেটে ট্রেনে উঠছেন , সিট ফাঁকা না থাকলে বিপদ !

পুলিশ সূত্রে খবর, শিয়ালদাগামী ডায়মন্ড হারবার লোকাল নেতড়া স্টেশন ছাড়ার পরই, কয়েকজন দুষ্কৃতী চলন্ত ট্রেনে উঠে ধারাল অস্ত্র নিয়ে ব্যবসায়ীর ওপর ঝাঁপিয়ে পড়ে। এক দুষ্কৃতী গুলিও করার চেষ্টা করে বলে অভিযোগ। জানা গিয়েছে, মসিয়ার জমাদার পুরনো জিনিসপত্র কেনাবেচার ব্যবসা করেন। গড়িয়াতে তাঁর দোকানও রয়েছে। প্রতিদিনের মত রবিবার ভোর ৫ টা ৪০ মিনিটের শিয়ালদহগামী  লোকাল ট্রেনে ওঠে। সেই সময় দুষ্কৃতীরা তাঁর পিছনে ধাওয়া করে ট্রেনে চাপে। ঘটনার পেছনে পুরনো শত্রুতা রয়েছে বলে জানিয়েছে মসিয়ার জমাদারের পরিবার। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার জি আর পি থানার পুলিশ।সহযাত্রীদের দাবি, গুলি করার আগে এক দুষ্কৃতীকে তাঁরা ধরে ফেলেন। অভিযুক্তকে আটক করেছে উস্তি থানার পুলিশ। বাকিরা পলাতক।তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...