Saturday, May 16, 2026

স্বাস্থ্য দফতরের অভিনব উদ্যোগ! দুয়ারে সরকার ক্যাম্পে বিনামূল্যে মিলবে দাঁতের চিকিৎসাও

Date:

Share post:

দাঁতের চিকিৎসার জন্য আর চিন্তা নেই। ‘দুয়ারে সরকার’ ক্যাম্পেই এবার থেকে মিলবে দাঁতের চিকিৎসা।বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল রাজ্য স্বাস্থ্য দফতর। অর্থ্যাৎ এবার থেকে সরকারি বিভিন্ন কাজের পাশাপাশি ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে একদম বিনা পয়সায় মিলবে দাঁতের চিকিৎসাও। প্রত্যন্ত গ্রামের মানুষও যাতে সহজেই দাঁতের চিকিৎসা পেতে পারেন, সেই কারণেই এই সিদ্ধান্ত রাজ্যের স্বাস্থ্য দফতরের।

আরও পড়ুন:অভিনব উদ্যোগ, দুয়ারে সরকার শিবিরে জানানো যাবে নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগও!

অতিমারির জেরে কিছুদিন বন্ধ ছিল দুয়ারে সরকার ক্যাম্প।  সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধার পাশাপাশি এই ক্যাম্পগুলোতে এসে দাঁতের চিকিৎসা করাতে পারবেন সাধারণ মানুষ।

স্বাস্থ্য দফতরের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা এবং মেডিকেল কলেজের শীর্ষ আধিকারিকরা মিলে এই পরিষেবা দেখবেন।এমনকি প্রতিটি ক্যাম্পে দু’জন করে ডেন্টাল সার্জেন্ট উপস্থিত থাকবেন বলে জানাও হয়েছে। সেই নির্দিষ্ট চিকিৎসকদের তত্ত্বাবধানে দাঁতের চিকিৎসা হবে দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে।

কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই মোবাইল ডেন্টাল ক্লিনিক ভ্যান পৌঁছে যাবে। এই মোবাইল ভ্যানে দাঁতের চিকিৎসার সব রকম ব্যবস্থা থাকবে। সম্প্রতি এই অত্যাধুনিক মোবাইল ভ্যান প্রস্তুতও হয়ে গিয়েছে। এর আগে চোখের চিকিৎসার পাশপাশি বিভিন্ন সুবিধা পাওয়া যেত ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে। এবার থেকে  দাঁতের সমস্যার সমাধান হবে দুয়ারে সরকারের ক্যাম্পে স্বাস্থ্য দফতর সূত্রের খবর অনুযায়ী, হাসপাতালে ভিড় নিয়ন্ত্রণ করা এবং সহজ ভাবে দাঁতের সমস্যা সমাধানের লক্ষ্যেই এই পরিষেবা শুরু করার কথা ভাবা হয়েছে।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...