Monday, March 23, 2026

UP : লখনউয়ের ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি,যোগী সরকারকে ভর্ৎসনা কোর্টের

Date:

Share post:

দেশে এই বছর ডেঙ্গি (Dengue)পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তুলনামূলক ভাবে অন্য রাজ্যের থেকে যথেষ্ট ভালভাবে ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলা করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। অথচ উল্টো দিকে বিজেপিশাসিত ‘মডেল’ রাজ্য উত্তরপ্রদেশের লখনউয়ের (Lucknow, Uttar Pradesh) ডেঙ্গু (Dengue)পরিস্থিতি ক্রমাগত ভয়ঙ্কর হয়ে উঠছে। নিজের রাজ্যের ডেঙ্গি (Dengue)পরিস্থিতি মোকাবিলা করতে যে সম্পূর্ণ ব্যর্থ আদিত্যনাথ সরকার তা ফের প্রমাণিত।

ক্রমাগত ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গি, এবার তোপের মুখে উত্তরপ্রদেশ সরকার (UP Government)। বাংলার পরিস্থিতি নিয়ে বারবার তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। এবার তাঁদের মডেল রাজ্যের এহেন ডেঙ্গি পরিস্থিতি একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। ইতিমধ্যেই যোগী প্রশাসনের কড়া সমালোচনা করেছে এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। আদিত্যনাথ সরকারের (Yogi Adityanath)প্রশাসনের উপর এতটাই ক্ষুব্ধ আদালত যে লখনউ বেঞ্চ জানিয়েছে, আদালতের নিজস্ব এজেন্সি থাকলে রাজ্যের প্রকৃতবস্থা খতিয়ে দেখতেন বিচারপতিরা। যাচাই করে দেখতেন রাজ্যের হলফনামা। আদালতের কড়া পর্যবেক্ষণের পর নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ সরকার। পরিস্থিতি মোকাবিলায় উপযুক্ত পদক্ষেপ করেছে রাজ্য সরকার (UP Government)। হাই কোর্টে জনস্বার্থ মামলা হয়। তারই প্রেক্ষিতে হলফনামা জমা করেছে যোগীর প্রশাসন। যদিও উত্তরপ্রদেশ সরকার হলফনামায় জানিয়েছে, রাজ্যের জেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এমনকি হাসপাতালে রোগীদের জন্য় পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলেও দাবি করা হয়েছে। বেড না পেয়ে ফিরে যাওয়ার মতো কোনও ঘটনা সে রাজ্যে ঘটেনি বলেও দাবি প্রশাসনের। এরপরই লখনউ বেঞ্চের দুই বিচারপতি ডি কে উপাধ্যায় ও বিচারপতি সৌরভ শ্রীবাস্তবের মন্তব্য, আদালতের নিজস্ব এজেন্সি থাকলে সরকারি রিপোর্টের সত্যতা যাচাই করে নেওয়া হত। খতিয়ে দেখা হত বাস্তব চিত্র। ফলে আদালতের নির্দেশ স্পষ্ট করে দিচ্ছে যে কোনও ভাবেই উত্তরপ্রদেশ সরকারের উপর কোনোরকম আস্থা রাখতে পারছে না আদালত। ডেঙ্গুর চিকিৎসার পাশাপাশি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতেও জোর দিতে নির্দেশ দেওয়া হয়েছে যোগী সরকারকে। কার্যত আদালতের কড়া চোখরাঙানি যোগী সরকারের উদ্দেশ্যে।

Related articles

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...