Tuesday, June 9, 2026

বিজেপি বঙ্গভঙ্গের ষড়যন্ত্রে গলা মেলাচ্ছে গদ্দার শুভেন্দু: সুতাহাটায় তীব্র আক্রমণ কুণালের

Date:

Share post:

“বিজেপি বঙ্গভঙ্গের ষড়যন্ত্র করছে। এতে গলা মেলাচ্ছে গদ্দার শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। এবার ধাপে ধাপে নন্দীগ্রামে (Nandigram) ওর সুখের ঘর ধসিয়ে দেবে তৃণমূল।”- পূর্ব মেদিনীপুর জেলার বিশেষ দায়িত্ব পেয়ে রবিবার সন্ধেয় হলদিয়ার সুতাহাটার সভায় এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। রবিবার, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশকে নোংরা ও কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে হলদিয়া শহর তৃণমূলের ডাকে আয়োজিত সভা থেকে বিরোধী দলনেতাকে তুলোধনা করেন কুণাল।

কটাক্ষের সুরে কুণাল বলেন, সিবিআইয়ে ভয়ে যিনি বিজেপিতে নাম লিখিয়েছেন তাঁর মুখে অন্য কোনও কথা শোভা পায় না। হলদিয়া পুরসভা নির্বাচনে তৃণমূল সবকটি ওয়ার্ডে জিতে অত্যাধুনিক পুরপরিষেবা দেবে বলে আশাবাদী তৃণমূল মুখপাত্র।

নাম না করে কুণালের অভিযোগ, আগে একশ্রেণির নেতা ঠিকাদারদের সঙ্গে হাত মিলিয়ে শ্রমিকদের শোষণ করতেন, কাটমানি খেতেন। এখন হলদিয়ায় তৃণমূল কংগ্রেস সেটা হতে দেবে না। কোনও ঠিকাদার এবার তৃণমূলের টিকিট পাবেন না বলে সাফ জানান কুণাল। এদিনের সভা থেকে তিনি আদি বিজেপি নেতাদের শুভেন্দু অধিকারীর চোখ রাঙানীর হাত থেকে রেহাই পেতে এবং সম্মান ও স্বাধীনতার স্বাদ পেতে তৃণমূলে যোগদানের জন্য আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন মহাপাত্র, জেলা আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর প্রমুখ। এদিনের সভায় বেশ কিছু জন নেতা ও কর্মী সমর্থক বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। কুণাল ঘোষ জানান, ”সরাসরি বিজেপি থেকে কেউ তৃণমূলে আসতে চান তাঁদের স্বাগত। তবে যাঁদের তৃণমূল থেকে যাতায়াতের বিষয় রয়েছে, তাঁদের বিষয়ে দল আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক স্পষ্ট করে দেন, তৃণমূলের আদি নেতারা যেমন যোগ্য সম্মানের পাবেন, তেমনণ নতুন প্রজন্মের তৃণমূল নেতাদেরও দলে জায়গা করে দেওয়া হবে। চণ্ডীপুরের মতো সুতাহাটার সভাতেও জনতার ভিড় উপচে পড়ে। বিশেষত মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন- অশুভ শক্তিকে রাজ্য থেকে তাড়াতে নেত্রীর হাত শক্ত করুন: আহ্বান কুণালের

 

 

Related articles

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...