Saturday, May 16, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মুম্বইয়ের বিরুদ্ধে ২-২ গোলে ড্র এটিকে মোহনবাগানের। শেষ মুহূর্তে কার্ল ম্যাকহিউয়ের গোলে মুম্বই সিটি এফসির কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নিল জুয়ান ফেরান্দোর দল।

২) রবিবার টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে নিয়মরক্ষার ম‍্যাচে ৭১ রানে জয় পায় ভারতীয় দল। সৌজন্যে সূর্যকুমার যাদবের দুরন্ত ৬১ রানের অপরাজিত ইনিংস। এই জয়ের ফলে সেমিফাইনালে ভারতের মুখোমুখি ইংল‍্যান্ড।

৩) জিম্বাবোয়ের বিরুদ্ধে এই দুরন্ত ইনিংস খেলতেই নজির গড়েন সূর্যকুমার যাদব। সূর্য প্রথম ভারতীয় ও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে এক ক্যালেন্ডার বছরে ১০০০ রান করার রেকর্ড করলেন।

৪) টি-২০ বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেল পাকিস্তান। রবিবার বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাঁকা করল বাবর আজমের দল। পাকিস্তানের হয়ে চার উইকেট শাহিন আফ্রিদির।

৫) পাকিস্তানের বিরুদ্ধে ম‍্যাচে রান সংখ্যা কম হওয়াকেই ম‍্যাচ হারের কারণ হিসেবে তুলে ধরলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। ম্যাচের পর শাকিব মেনে নিলেন, রানটা বড্ডই কম হয়ে গিয়েছিল!

আরও পড়ুন:মুম্বইয়ের বিরুদ্ধে ২-২ গোলে ড্র বাগান ব্রিগেডের

 

 

 

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...