Thursday, May 14, 2026

এসএসসি নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ফের পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ ইডির

Date:

Share post:

এসএসসি নিয়োগ দুর্নীতি-কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ফের জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।সোমবার বেলা ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন পরেশ। তাঁর বিরুদ্ধে ইডির অভিযোগ, প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, সেই বিষয়ে তাঁর বয়ান রেকর্ড করছে ইডি। চার ঘণ্টা তাকে জেরা করে ইবি।

যদিও হাই কোর্টের নির্দেশে পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। শুধু তাই নয়, অঙ্কিতার চাকরি দিয়ে দেওয়া হয় ‘যোগ্য প্রার্থী’ ববিতা সরকারকে। অঙ্কিতার বেতনও হাতে পান ববিতা। হাই কোর্টের নির্দেশে এসএসসি দুর্নীতি-কা‌ণ্ডের তদন্ত করছে সিবিআই। সেই সূত্রে এর আগে পরেশকে সিবিআইয়ের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছিলেন। এ বার আর এক কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী।

ইডি দফতর থেকে বেরিয়ে পরেশ অধিকারী বলেন, বেশ কিছু নথি দেওয়া বাকি ছিল সেই নথিগুলোই তিনি দিতে এসেছেন।মূলত,  অঙ্কিতার চাকরি প্রসঙ্গে পরেশের কাছে খুঁটিনাটি তথ্য চাইছে ইডি।জানতে চাইছে প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দিতে তিনি আর কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন? গোটা প্রক্রিয়ায় আর কারা জড়িত ছিলেন? এই নিয়োগের নেপথ্যে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রভাব ছিল কি না, শান্তিপ্রসাদ সিনহাদের যে উপদেষ্টা কমিটি এসএসসি-র নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি দেখত, সেই কমিটি কার নির্দেশে কাজ করতো— পরেশকে জিজ্ঞাসাবাদ করে মূলত এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে ইডি।

Related articles

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...