Tuesday, June 23, 2026

ঝালদা পুরসভার আস্থাভোটে স্থগিতাদেশ হাইকোর্টের! নির্বাচন ২১ নভেম্বর

Date:

Share post:

সোমবার নয়, ঝালদা পুরসভার (Jhalda Municipality) আস্থাভোট (Trust Vote) হবে আগামী ২১ নভেম্বরই। এদিন পুরসভার আস্থাভোটে স্থগিতাদেশ (Suspension) জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যানের (Vice Chairman) আবেদনের ভিত্তিতে আস্থাভোট খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ। এদিন তিনি সাফ জানিয়ে দেন আগামী ২১ নভেম্বরই হবে আস্থাভোট। তবে এদিনের রায়ের বিরোধিতা করে আগামী বুধবারই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস।

বিরোধী কাউন্সিলরদের (Opponent Councillor) জারি করা নোটিস খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যান সুদীপ কর্মকার। তাঁর দাবি, ১৩ অক্টোবর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা। নিয়ম অনুযায়ী, ১৫ দিনের মধ্যে পদক্ষেপ করতেই হত চেয়ারম্যানকে। কিন্তু তিনি তা না করায় গত ২৮ অক্টোবর ভাইস চেয়ারম্যান সুদীপ কর্মকারের কাছে তলবি সভা ডাকার আবেদন জানান বিরোধী কাউন্সিলররা। আইন অনুযায়ী, ৭ দিনের মধ্যে পদক্ষেপ করতে হত ভাইস চেয়ারম্যানকে। ৩ নভেম্বর ভাইস চেয়ারম্যান সুদীপ কর্মকার জানান, আস্থাভোট হবে ২১ নভেম্বর।

তবে উপপুরপ্রধানের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে ৭ নভেম্বর অর্থাৎ সোমবার তলবি সভা ডেকেছিলেন বিরোধী কাউন্সিলররা। তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুদীপ। সেই আবেদনের ভিত্তিতেই সোমবারের আস্থাভোটে স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানান, ভাইস চেয়ারম্যান যদি সাত দিনের মধ্যে পদক্ষেপ না করতেন, তা হলে বিরোধী কাউন্সিলররা আস্থাভোট ডাকতে পারতেন। কিন্তু সম্পূর্ণ বিষয়টি নির্ধারিত সময়ের মধ্যে হয়েছে।

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...