Thursday, May 7, 2026

জ্ঞানবাপী মসজিদের ‘শিবলিঙ্গ’-এর বয়স পরীক্ষায় পুরাতত্ত্ববিদদের মত চাইলো আদালত

Date:

Share post:

জ্ঞানবাপী মসজিদে(Gyan Bapi Mosque) পাওয়া সেই তথাকথিত শিবলিঙ্গের বয়স নির্ধারণের পরীক্ষা সম্ভব কিনা তা জানতে পুরাতত্ত্ব বিশেষজ্ঞদের মতামত চাইলো এলাহাবাদ হাইকোর্ট(Allahabad High Court)। পুরাতত্ত্ব বিভাগের প্রধানকে এ বিষয়ে লিখিতভাবে তার মতামত জানানোর নির্দেশ দিয়েছে আদালত। কার্বন ডেটিং পদ্ধতির(carbon dating process) সাহায্যে ‘শিবলিঙ্গের’ বয়স পরীক্ষার বিষয়ে মত চাওয়ার পাশাপাশি সোমবার এএসআইয়ের প্রধানকে আদালত নির্দেশ দিয়েছে, গ্রাউন্ড পেনিট্রেটিং রেডারের মাধ্যমে জ্ঞানবাপী মন্দিরের অন্দরে পরীক্ষার জন্য খননকার্য চালানো সম্ভব কি না, তা জানাতে।

উল্লেখ্য, জ্ঞানবাপী মসজিদে হিন্দু দেবদেবীর অস্তিত্বের দাবি জানিয়ে পুজোর অনুমতি চেয়ে আদালতে মামলা করেছিলেন পাঁচ জন। তারই প্রেক্ষিতে মসজিদের অন্দরের ভিডিয়ো সমীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন বারাণসীর নিম্ন আদালত। এরপরই হিন্দু পক্ষের তরফে প্রাপ্ত নমুনাগুলির কার্বন ডেটিং পরীক্ষার আবেদন জানানো হয় গত ২২ সেপ্টেম্বর। তবে ১৪ অক্টোবর সে আবেদন খারিজ করে দেয় বারাণসী জেলা আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় হিন্দু পক্ষ। হিন্দু-পক্ষের আবেদনের ভিত্তিতে জ্ঞান ব্যাপী মসজিদে এই ধরনের কোন পরীক্ষা চালানো সম্ভব কিনা তা পুরাতত্ত্ব বিভাগের কাছে বিশদে জানতে চাইল আদালত ।

প্রসঙ্গত, আদালতের নির্দেশে জ্ঞানবাপী মসজিদে ভেতর পর্যবেক্ষক দলের ভিডিয়োগ্রাফির রিপোর্টে মসজিদের ওজুখানার জলাধারে শিবলিঙ্গের মতো আকৃতির একটি কাঠামোর খোঁজ পাওয়া যায়। এটি কে শিবলিঙ্গ বলে দাবি করে হিন্দু। যদিও মুসলিম পক্ষে তরফে পাল্টা দাবি করা হয়, সেটি আসলে ফোয়ারা। এই জটিলতা কাটাতেই ওই তথাকথিত শিবলিঙ্গের কার্বন ডেটিংয়ের আবেদন জানায় হিন্দু পক্ষ। যদিও ‘শিবলিঙ্গে’র বয়স নির্ধারণে কার্বন ডেটিং পদ্ধতির প্রয়োগ নিয়ে অবশ্য ধন্দ রয়েছে বিশেষজ্ঞদের একাংশের মধ্যে।

Related articles

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...