Saturday, March 14, 2026

মহারাজের সঙ্গে দেখা করলেন কাফু

Date:

Share post:

গত শুক্রবার কলকাতায় পা রাখেন বিশ্বকাপার তথা ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। ব্রাজিলের হয়ে শেষ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কলকাতা সফরে এসে খেলেছেন মহামেডান মাঠেও। দু’গোল করে দেখিয়েছেন সাম্বার ঝলকও। আর এদিন তিনি দেখা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। বেশ কিছুক্ষন সময় কাটান তারা। মহারাজের হাতে একটি বইও উপহারও দেন কাফু।

সোমবার ইডেনে প্রাক্তন ভারতীয় অধিনায়কের সঙ্গে দেখা করেন কাফু। সেই সময় একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন মহারাজ। বারাসাতের একটি অনুষ্ঠান সম্পূর্ণ করে সোজা ইডেনে চলে আসেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করেন কাফু। ব্রাজিলের কিংবদন্তি কাফু ক্রিকেট নিয়েও কৌতুহল প্রকাশ করেন। তিনি সৌরভের কাছে ক্রিকেটের বিষয় প্রশ্নও করেন। সৌরভ গঙ্গোপাধ্যায় তাকে ক্রিকেট খেলার সম্পর্কে বিস্তারিত বোঝানোর চেষ্টাও করেন। এদিন ক্রিকেটের পাশাপাশি ফুটবল নিয়েও আলোচনা করেন দু’জনে।

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...