Thursday, March 5, 2026

এক সপ্তাহে ৪০ শতাংশ দাম বৃদ্ধি, পেঁয়াজের ঝাঁঝে নাকাল রাজ্যবাসী

Date:

Share post:

শীতের মরসুমে(Winter season) একধাক্কায় হুড়মুড়িয়ে বাড়ল পেঁয়াজের(Onion) দাম। পুজোর আগেও যে পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে? পুজো পার হওয়ার পর এক ধাক্কায় তা বেড়ে গেল ৪৫ থেকে ৫০ টাকা কেজি। এক সপ্তাহের মধ্যেই কেজিতে ১৫ টাকা বেড়ে গিয়েছে। অর্থাৎ, এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দর প্রায় ৪০-৫০ শতাংশ বেড়ে গিয়েছে।

এভাবে পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রসঙ্গে ব্যবসায়িক মহলের দাবি, এ রাজ্যে চাষ হওয়া সুখসাগর পেঁয়াজ প্রায় ফুরিয়ে এসেছে। সুখসাগরের জোগানের ঘাটতি পুরণে তাই নির্ভর করতে হচ্ছে মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজের উপর। মহারাষ্ট্র থেকে যে পরিমাণ পেঁয়াজ এ রাজ্যে আসছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। কর্ণাটক আর তেলেঙ্গানা থেকেও পেঁয়াজ আমদানি করা হয়। তবে দক্ষিণের পেঁয়াজের গুণমান মোটেই ভালো নয়। ভিন রাজ্য থেকে আমদানি করা পেঁয়াজের উপর নির্ভরশিলতা বাড়তেই ফের বাড়তে শুরু করেছে দাম। চড়া দামে ভিন রাজ্য থেকে পেঁয়াজ আমদানি করার ফলে পাইকারি-খুচরো বাজারেও দাম বাড়ছে।

পাশাপাশি পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে চাষীদের দাবি, এ বছর বারবার অকাল বৃষ্টির কারণে পেঁয়াজের চাষ পণ্ড হয়েছে। যে টুকু চাষের সুযোগ মিলেছে, তাতে ফলনও অন্যান্য বছরের তুলনায় কম। তাই সব মিলিয়ে এ বছর পেঁয়াজের জোগানে টান পড়েছে।

spot_img

Related articles

শুরু শচীন-পুত্রের বিয়ের অনুষ্ঠান, ধোনি-সাক্ষী থেকে হাজির বলিউড সেলিব্রিটিরা

বিগত কয়েক দিন ধরেই শুরু হয়েছিল প্রাক বিবাহ অনুষ্ঠান, নক্ষত্র সমাবেশও হয়েছিল সঙ্গীত থেকে মেহেন্দি অনুষ্ঠানে। বৃহস্পতিবার থেকে...

বিয়ে নিয়ে সমস্যা, নিজের ভ্লগে আত্মহত্যার ইঙ্গিত বিগ বস প্রতিযোগীর! 

শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে, পরিবারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ার ভিডিও বার্তায় আত্মহত্যার ইঙ্গিত বিগ...

আপ্লুত-সম্মানিত: রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে জানালেন তৃণমূলের ৪ প্রার্থী

এবার রাজ্যসভায় (Rajya Sabha) তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় রয়েছে বিশাল চমক। সব হিসেব-জল্পনা উল্টে দিয়ে প্রাক্তন ডিজি রাজীব...

পিলখানা প্রোমোটার খুনে দিল্লি থেকে পুলিশের জালে ২ মূল অভিযুক্ত হারুন-রহিদ

হাওড়ার (Howrah) পিলখানায় (Pilkhana) প্রোমোটার সফিক খান খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার দুই মুল অভিযুক্ত । ঘটনার আটদিনের মাথায়...