Sunday, May 17, 2026

নদিয়ায় মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রণ মুকুলকে, পঞ্চায়েতের আগে নয়া সমীকরণ তৃণমূলে?

Date:

Share post:

উৎসবের মরশুম কার্যত শেষ। রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি নিয়ে আজ, মঙ্গলবার থেকে ফের জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নদিয়ায় রাজনৈতিক ও সভাও করবেন তিনি। জানা গিয়েছে, সেই প্রশাসনিক বৈঠকেই ডাক পেয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। রানাঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে মুকুল রায়কে। পাশাপাশি, দলীয় বৈঠকেও ডাক পেয়েছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূলে ফের সক্রিয় হচ্ছেন মুকুল রায়।

জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর মতোই নদিয়ায় গিয়ে পৌঁছেছেন মুকুল রায়ও। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে আজ মুকুলের বৈঠক রয়েছে। বেশ কয়েক বছর পর এবার ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফোঁটাও নিয়েছিলেন মুকুল রায়। ফলে এক সময়কার সেকেন্ড ইন কম্যান্ডকে পঞ্চায়েত ভোটের আগে কাজে লাগাতে পারেন তৃণমূল সুপ্রিমো।

আগামী বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ‌্য নির্বাচন কমিশন। তৈরি হচ্ছে শাসক দলও। নদিয়া জেলার একাধিক জায়গা থেকে রয়েছে গোষ্ঠী কোন্দলের অভিযোগ। পঞ্চায়েত ভোটের আগে যা তৃণমূলের কাছে যথেষ্ঠ উদ্বেগের বলেই দাবি রাজনৈতিক মহলের। ইতিমধ্যেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে সতর্ক করে দিয়েছেন তৃণমূল নেত্রী। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন। তারই মাঝে চলতি নদিয়া সফরে প্রশাসনিক ও দলীয় বৈঠকে মুকুল রায়কে মমতার আমন্ত্রণ। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের আগেই তৃণমূলে নতুন সমীকরণের গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- শীতলকুচিতে তৃণমূল কার্যালয়ে হামলা, আহত ২ তৃণমূল কর্মী

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...