Monday, March 16, 2026

সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরের কোন দুই ক্রিকেটার চিন্তায় রাখছে ইংল‍্যান্ড শিবিরকে

Date:

Share post:

বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ ইংল‍্যান্ড। আর মঙ্গলবার বিরোধী শিবির থেকেই ভেসে এল ভারতীয় দলের ক্রিকেটারদের  প্রশংসা। বৃহস্পতিবারের ম‍্যাচে আগে বিরাট কোহলি, সূর্যকুমার যাদবদের প্রশংসায় মাতলেন বেন স্টোকস।

এদিন সাক্ষাৎকারে স্টোকস বলেন,” সূর্যকুমার দুর্দান্ত ব্যাটার। সবাইকে চমকে দিয়েছে। দারুণ সব শট রয়েছে ওর হাতে। যেগুলো দেখা ছাড়া কিছুই করার থাকে না।” তা হলে কি সূর্যকুমারকে ভয় পাচ্ছেন আপনারা? এই প্রশ্নের জবাবে স্টোকস বলেন, “জানি ও দারুণ ছন্দে রয়েছে। আশা করছি আমরা ওর আগ্রাসী ব্যাটিং থামাতে পারব। আমাদের বিরুদ্ধে ওই সব শট মারতে পারবে না।”

তবে যে শুধুই সূর্যকুমারই নন, বিরাটও যে ভারতের অন‍্যতম শক্তি, মেনে নিয়েছেন স্টোকস। তিনি বলেন,”কোহলির ক্রিকেট জীবনে চারটে অবিশ্বাস্য বছর রয়েছে। তারপর কয়েকটা মাস হয়তো সেরা ছন্দে ছিল না। আবার চেনা মেজাজে খেলছে। আমার মনে হয়, কোহলি একটা জায়গা অর্জন করেছে। ওকে মুছে ফেলা সম্ভব নয়।কোহলি কতগুলো ইনিংস খেলেছে, সেটা বিষয় নয়। তিন ধরনের ক্রিকেটে কতগুলো দারুণ ইনিংস খেলেছে সেটাই বিবেচ্য। আমরা ক্রিকেটাররা যারা ওর বিরুদ্ধে খেলেছি তারা জানি। কোহলি এমন কিছু করেছে যেগুলো আগে কখনও কেউ করতে পারেনি।”

আরও পড়ুন:সানিয়া-শোয়েবের দাম্পত্য জীবনে ভাঙন? সোশ্যাল মিডিয়ায় দু’জনের পোস্ট ঘিরে জল্পনা

 

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...