Wednesday, June 3, 2026

শীতবিলাসীদের জন্য সুখবর! সপ্তাহান্তেই নামবে তাপমাত্রার পারদ

Date:

Share post:

ভোরের দিকে গা শিরশিরানি। দেখাও মিলছে না সূর্যের।সন্ধ্যা নামতেই সেই একই শীতের আমেজ। ভোরের ঠাণ্ডা ভালোই অনুভব করছে বঙ্গবাসী। শীতকে স্বাগত জানাতে তৈরি তারা। প্রশ্ন শুধু একটাই কবে জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা? আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, সপ্তাহান্তেই তাপমাত্রার পারদ পতন হবে কলকাতায়। ফলে জমিয়ে হাল্কা ঠাণ্ডা ভালোই উপভোগ করতে পারবে রাজ্যবাসী।

আরও পড়ুন:রবিতে শীতের শিরশিরানির মাঝেই দোসর নিম্নচাপ, বৃষ্টির পরই কী রাজ্যে জাঁকিয়ে ঠাণ্ডা ?

হাওয়া অফিস সূত্রের খবর, বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ঘূর্ণাবর্ত।এর প্রভাবে পশ্চিমের রাজ্যগুলিতে বৃষ্টি হলেও বঙ্গে এর কোনও প্রভাব পড়বে না। অর্থ্যাৎ বঙ্গে আগামী ৪-৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নিম্নচাপের ভ্রুকূটি কাটলেই সপ্তাহান্তে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আলিপুর।

আপাতত পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামী শুক্রবার উত্তরবঙ্গের দুটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা হতে পারে। তারইমধ্যে সপ্তাহান্তে পশ্চিমবঙ্গের তাপমাত্রা মোটামুটির এক ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

কলকাতায় বুধবার তাপমাত্রার পারদ বেশ কম। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...