Sunday, March 15, 2026

ভূস্বর্গে নিয়ন্ত্রণ হারিয়ে খরস্রোতা নদীতে পড়ল গাড়ি, ভেসে গেলেন ৪ আরোহী

Date:

Share post:

জাতীয় সড়ক ধরে আরোহী নিয়ে স্বাভাবিকভাবেই চলছিল গাড়িটি। কিন্তু আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে খরস্রোতা নদীতে পড়ে যায় গাড়িটি। নদীর স্রোতে ভেসে যায় গাড়িতে থাকা চার আরোহী। খোঁজ মেলেনি গাড়িটিরও। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে জম্মু কাশ্মীরের ডোডা জেলার চেনাব নদীতে। এখনও চলছে তল্লাশি অভিযান।

আরও পড়ুন:মর্মান্তিক পথ দুর্ঘটনা মহারাষ্ট্রের বিজেপি বিধায়কের ছেলে-সহ ৭ ডাক্তারি পড়ুয়ার মৃত্যু

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যা  সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। চার আরোহীকে নিয়ে জাতীয় সড়ক ধরে বাটোটে থেকে কিশ্তওয়াড়ের দিকে যাচ্ছিল একটি গা়ড়ি। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সোজা গিয়ে পড়ে খরস্রোতা চেনাব নদীতে। সঙ্গে সঙ্গে গাড়িটি ভেসে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আসে কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা বাহিনীও। শুরু হয় তল্লাশি অভিযান। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও গাড়ি বা আরোহী, কারও সন্ধান মেলেনি।

মঙ্গলবারই ঘটনাস্থলে পৌঁছন ডেমোক্র্যাটিক আজ়াদ পার্টির প্রধান গুলাম নবি আজাদ। তল্লাশি অভিযান কেওন চলছে তার খোঁজও নেন তিনি। থাথ্রির সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট জানান, পুলিশ স্থানীয় স্বেচ্ছাসেবী এবং জেকে অ্যাডভেঞ্চারসের র‌্যাফটারদের নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে। কিন্তু গাড়ির চার আরোহী বা গাড়িটির এখনও কোনও খোঁজ মেলেনি।

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...