Friday, May 15, 2026

উলুবেড়িয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃ*ত একই পরিবারের দুই শিশু সহ মোট ৩

Date:

Share post:

উলুবেড়িয়ায় (Uluberia) মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) মৃ*ত্যু হল ২ শিশু সহ একই পরিবারের ৩ জনের। বুধবার দুই শিশু পরিবারের সঙ্গে বাইকে করে বেরিয়েছিল। উলুবেড়িয়ার মুম্বাই রোডের নিমদিঘি মোড় পার হওয়ার সময় কলকাতাগামী একটি ডাম্পার ধাক্কা দেয় তাদের বাইকটিতে। ঘটনাস্থলেই মৃ*ত্যু হয় ওই দুই শিশু ও তাঁর মায়ের। পুলিশ সূত্রে খবর, মৃ*তদের নাম পাপিয়া মণ্ডল (২৬), পৃথ্বীশ মণ্ডল (৪) ও বিদিশা মণ্ডল (৫)। গুরুতর জখম অবস্থায় (Critically Injured) পাপিয়ার স্বামী দীপ মণ্ডল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, উলুবেড়িয়ার জোয়ারগুড়ির বাসিন্দা দীপ স্ত্রী, ছেলে ও ভাইজিকে বাইকে চাপিয়ে শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে বাউড়িয়ায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। কিন্তু উলুবেড়িয়ায় নিমদিঘি মোড়ে রাস্তা পার হওয়ার সময় অপরদিক থেকে বেপরোয়া গতিতে আসা কলকাতামুখী একটি ডাম্পার আচমকা তাঁদের বাইকে ধাক্কা মারে। বাইক থেকে স্বামী, স্ত্রী ও দুই শিশু সহ ৪ জনই রাস্তায় ছিটকে পড়েন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা।

এদিন বিক্ষোভের জেরে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে যায়। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে উলুবেড়িয়ার ইএসআই হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। তবে  ঘাতক ডাম্পারটিকে আটক করলেও চালক পলাতক।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...