Sunday, May 17, 2026

সপ্তাহান্তেই শীত ! দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমার আশ্বাস হাওয়া অফিসের

Date:

Share post:

সকাল থেকে গরম লাগলেও, রোদের তেজ খানিক কমেছে বটে। সন্ধে নামলে শীত শীত অনুভুতি লাগছে, রাত্রের দিকে ফ্যান না চালালেও খুব একটা সমস্যায় পড়তে হচ্ছে না বাঙালিকে। শীত যে ধীরে ধীরে পা রেখেছে বাংলার আকাশে-বাতাসে তা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Department) পূর্বাভাস বলছে আগামী ১২ তারিখ থেকে কলকাতা (Kolkata) সহ সারা দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমে যাবে।

দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও দক্ষিণবঙ্গে এখন শুষ্ক আবহাওয়া। আগামী পাঁচ দিন দুই বঙ্গেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। কিন্তু আগামী ১১ তারিখের পর থেকে মেঘলা আকাশের দর্শন পেতে চলেছেন বঙ্গবাসী। অন্যান্যবারে নভেম্বর মাসেই দু-একবার শীতের জোরালো কামড় দেখা যায়। তবে পাকাপাকিভাবে শীতের দেখা মিলতে ডিসেম্বর গড়িয়ে যেত। কিন্তু এবারের ছবিটা একটু আলাদা। অক্টোবরের শেষ লগ্ন থেকে হালকা শীতের পরশ ছুঁয়ে গেছিল বাংলাকে। কালীপুজোর মুখে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পূর্বাভাসে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল বাংলায়। তবে পশ্চিমবঙ্গে সিত্রাংয়ের বড় প্রভাব পড়তে দেখা যায়নি।আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল চলতি মাসের শুরুর সপ্তাহান্তে শ্রীলঙ্কার উপকূলের দেখা মিলত নিম্নচাপের। তবে নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু। বাংলায় আগামী ১২ তারিখের পর থেকে পারদ পতনের হালকা আভাস পাওয়া যাচ্ছে। রাতের দিকে ২ থেকে ৪ ডিগ্রি মতো তাপমাত্রা কমতে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমের জেলায় আরও নামবে পারদ বলছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে ১১ -১২ তারিখ নাগাদ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...