Thursday, June 4, 2026

অমানবিক: ৮ হাজার শিক্ষক পদ অবলুপ্ত করলো অসম সরকার, ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা

Date:

Share post:

নিয়োগ নেই বেকারত্বের হার বেড়ে চলেছে হুড়মুড়িয়ে। এখানে পরিস্থিতির মাঝেই অসমে ৮০০০ শিক্ষক পদ অবলুপ্ত করল হিমন্ত বিশ্ব শর্মার সরকার(Hemant VishwaSharma)। এ প্রসঙ্গে অসমের(Assam) শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে বড় সংখ্যায় চুক্তিভিত্তিক শিক্ষক সর্বশিক্ষা অভিযানে কর্মরত যার জেরে ৮০০০ শিক্ষক পদ অবলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের রেহানো সিদ্ধান্তে বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলের পাশাপাশি চাকরি প্রার্থীরা।

এ প্রসঙ্গে অসমের শিক্ষা মন্ত্রী রনোজ পেগু বলেন, রাজ্য সরকার ২০২০ সালে নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয় সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে ১১ হাজার ২০০৬ জন চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করেছে। তাদের বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। শিক্ষকদের সঙ্গে চুক্তিভিত্তিক এই শিক্ষকদের বেতন ও অন্যান্য সুবিধার খুব বিশেষ পার্থক্য নেই। ফলে নতুন করে আর কোন নিয়োগের প্রয়োজন নেই। পাশাপাশি শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকারের তরফে শূন্যপদগুলি অবলুপ্তি আর্থিকভাবে বিচক্ষণ সিদ্ধান্ত। যদিও প্রশ্ন উঠছে কম বেতনে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করে কিভাবে এত শিক্ষক পদ অবলুপ্ত করে দিতে পারে সরকার?

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...