Friday, June 26, 2026

Firhad Hakim : ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা বাড়াতে চেতলায় মেয়র

Date:

Share post:

রাজ্যে বাড়ছে ডেঙ্গির (Dengue) দাপট। সাধারণ মানুষ সচেতন না হলে কোনভাবেই এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়, এমন কথাই বারবার শোনা গেছে মেয়রের (Mayor) মুখে। ইতিমধ্যে ডেঙ্গি (Dengue) সচেতনতায় জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের (Nabanna) তরফেও। প্রতিটি ওয়ার্ডের ঘুরে ঘুরে কাউন্সিলরদের তদারকি করতে বলা হয়েছে। বুধবার সকালে স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) চেতলায় ৮২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি সচেতনতায় প্রচারে নামেন। চেতলায় (Chetla) নিজের ওয়ার্ডে ডেঙ্গির বিরুদ্ধে অভিযান চালানোর সময় রীতিমতো হুঁশিয়ারি দিলেন তিনি। পুরসভা (KMC) নোটিশ দেওয়া সত্ত্বেও নির্মীয়মাণ বহুতলে জল জমে থাকায়, সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশও দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি এবার কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিল প্রশাসন।এদিন চেতলা, হাটরোড, চেতলা সেন্ট্রাল রোড-সহ বিভিন্ন অলিগলিতে ঘুরে দেখেন মেয়র। এদিন কলকাতার মহানাগরিকের সঙ্গে ছিলেন পুর কমিশনার বিনোদ কুমার (Vinod Kumar)৷ বুধবার নিজের ওয়ার্ডে ঘুরে দেখার পাশাপাশি মুখ্যমন্ত্রী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায়ও যান ফিরহাদ হাকিম। প্রসঙ্গত কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। ডেঙ্গি রুখতে রাজ্য সরকার এবং কলকাতা পুর নিগমের (KMC) তরফে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ডেঙ্গি মোকাবিলায় মঙ্গলবার নবান্নে এক জরুরি বৈঠক ডাকেন রাজ্যের মুখ্যসচিব। সেখানে রাজ্যের স্বাস্থ্য সচিবকে তলব করা হয়। একইসঙ্গে রাজ্যের বেশ কয়েকটি জেলার জেলাশাসক ভার্চুয়ালি সেই বৈঠকে অংশ নেন। মঙ্গলবার ওই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় নবান্ন থেকে জেলায় জেলায় বিশেষজ্ঞদের টিম পাঠানো হবে। এবার সব নিয়ম কার্যকরী হচ্ছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখতে নিজের এলাকা আজ পরিদর্শন করলেন মেয়র। সূত্রের খবর, ডেঙ্গি মোকাবিলায় ৭৫০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার (Government of West Bengal) ।

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...