Tuesday, May 12, 2026

উত্তরপ্রদেশের যুবকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রেম-ঘনিষ্ঠতা! নরেন্দ্রপুরে আত্মঘাতী মেধাবী ছাত্রী

Date:

Share post:

সাউথ পয়েন্টের মেধাবী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। নরেন্দ্রপুরের বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমে ব্যর্থ হয়েই আত্মঘাতী হয়েছে দশম শ্রেণীর কৃতী ছাত্রী সাত্বিকা মজুমদার । ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার রুমঝুম পার্কে। বাড়ি থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও।

জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এক যুবকের সঙ্গে তার আলাপ হয়। ছেলেটি উত্তরপ্রদেশের বাদিন্দা। সেখান থেকেই প্রেম। কিন্তু প্রেমে ব্যর্থ হয়ে সোজা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয় সে। পরিবারের অভিযোগ, ছেলেটি তার কাছে যাওয়ার জন্য সাত্বিকাকে ক্রমাগত চাপ দিত। ইমোশনাল ব্ল্যাকমেল করতো। ফলে তাঁর আত্মঘাতী হওয়ার ঘটনা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। উদ্ধার হওয়া সুইসাইড নোটে ছেলেটির ফোন নম্বার লিখে রেখে গিয়েছে সাত্বিকা। ওই সুইসাইড নোট এবং সাত্বিকার ফোন উদ্ধার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

সাত্বিকা সোনারপুর ব্লকের খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মেয়ে। একমাত্র মেয়ে সাত্বিকা। পড়াশোনায় মেধাবী হওয়ার কারণে ও মিষ্টি ব্যবহারের জন্য এলাকার সকলের প্রিয় ছিল সে। এদিন ভোররাতে ঘরের আলো জ্বলছে দেখতে পান বাবা সন্তোষ মজুমদার। আলো জ্বলছে কেন? খোঁজ করতে মেয়ের ঘরে দেখতে যান সাত্বিকার বাবা সন্তোষ মজুমদার। তখনই মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

 

Related articles

নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

সংবাদ সংগ্রহে স্বৈরাচারী বাধা বিজেপির নবনির্বাচিত রাজ্য প্রশাসনের। একেবারে দিল্লি মডেলে এবার বাংলাতে, নবান্নে সাংবাদিকদের (journalists) গতিবিধি নিয়ন্ত্রিত...

পাথর খাদান থেকে সাফল্যের শিখরে আসানসোলের ২০ ‘লড়াকু’ পরীক্ষার্থী

অন্ধকার খুপরি ঘর, নুন আনতে পান্তা ফুরানো সংসার, আর দিনরাত পাথর ভাঙার শব্দ— এই ছিল তাদের চেনা জগৎ।...

বিধানসভায় শপথের প্রস্তুতি, প্রোটেম স্পিকারের দায়িত্বে তাপস রায়

রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন মানিকতলার বিধায়ক তাপস রায়। মঙ্গলবার লোক ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে...

ভিন রাজ্যে আলু বিক্রি: কৃষি বিপণনের দায়িত্ব পেয়েই বার্তা দিলীপের

তাঁর কাঁধে রাজ্যের একাধিক দফতর। দলের দীর্ঘদিনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার ভিত্তিতেই বিজেপির আস্থা গভীর দিলীপ ঘোষের উপর। তাই...