Sunday, May 17, 2026

Rajarhat : অভিজাত রিসর্টে মা*দকাসক্ত করে তরুণীকে গণধ*র্ষণের অভিযোগ , গ্রেফতার ৪

Date:

Share post:

খাস কলকাতার বুকে গণধ*র্ষণের (Gang R*ape)অভিযোগ। জন্মদিনের পার্টিতে তরুণীকে মা*দকাসক্ত করে গণধ*র্ষণের অভিযোগ উঠেছে ৪ জনের বিরুদ্ধে। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে চারজনকে গ্রেফতার (arrest) করা হয়েছে। শনিবার তাদের তোলা হবে বারাসাত আদালতে (Barasat Court)।

সূত্রের খবর, গত ৯ তারিখ শহর লাগোয়া বৈদিক ভিলেজে (Vedic Villege) জন্মদিনের পার্টির (Birthday party celebration) আয়োজন করা হয়েছিল। জন্মদিনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ১০ তারিখ। এরপরই গণধ*র্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়। ১১ তারিখ ওই তরুণী রাজারহাট থানায় (Rajarhat police station) অভিযোগ দায়ের করেন। যদিও এই বিষয়ে রিসর্টের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা।শুক্রবার রাতে অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। প্রথমে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের মন্তব্যে কিছু অসংগতি মেলায় গ্রেফতার করা হয়েছে ওই চারজনকে।

Related articles

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...