Thursday, May 14, 2026

টি-২০ বিশ্বকাপের মহারণ, ফাইনালে প্রথমে ব‍্যাট করে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ১৩৭ রান করল পাকিস্তান

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের মহারণ। ফাইনালে প্রথমে ব‍্যাট করে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ১৩৭ রান তুলল পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান মাসুদের। ইংল‍্যান্ডের জয়ের জন‍্য দরকার ১৩৮ রান।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ইংল‍্যান্ড অধিনায়ক জস বাটলার। প্রথমে ব‍্যাট করতে নেমে ধাক্কা খায় পাকিস্তান। ১৫ রানে আউট হন মহম্মদ রিজওয়ান। ১৪ বলে ১৫ রান করে স্যাম কুরানের বলে আউট হন তিনি। ৮ রানে আউট হন মহম্মদ হ‍্যারিস। আদিল রশিদের বলে আউট হন তিনি। পাওয়ার প্লে-তে পাকিস্তান তোলে ৩৯ রান। ৩২ রানে আউট হন অধিনায়ক বাবর আজম। ইফতেকর আহমেদ আউট হন শূন‍্য রানে। ২৮ বলে ৩৮ রান করে স্যাম কুরানের বলে আউট শান মাসুদ। ১৪ বলে ২০ রান করে আউট হন শাদাব খান। ৫ রান করে আউট হন মহম্মদ নওয়াজ। ইংল‍্যান্ডের হয়ে তিন উইকেট স্যাম কুরানের। দুটি করে উইকেট অদিল রশিদ এবং ক্রিশ জর্ডানের। একটি উইকেট বেন স্টোকসের।

এদিকে এদিন রবিবার টি-২০বিশ্বকাপের ফাইনাল শুরু হওয়ার ৮ মিনিট আগে হয়ে যায় টস। অনেকেই সে কারণে টস দেখতে পাননি। সাধারণত ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে টস হয়। ম্যাচ যেহেতু দুপুর ১.৩০ থেকে শুরু, তাই টস হওয়ার কথা ছিল দুপুর ১টায়। তার বদলে ১২.৫২ মিনিটে টস হল। কারণ হিসাবে জানা গিয়েছে আগে থেকেই এটি ঠিক করে রেখে ছিল আইসিসি। আবহাওয়া নিয়ে নিশ্চয়তা না থাকলেও আইসিসি পরিকল্পনা করে রেখেছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। দর্শকদের মনোরঞ্জন করতেই এই পরিকল্পনা নেয় আইসিসি। সে কারণেই টসের সময় এগিয়ে আনা হয় ৮ মিনিট আগে।

আরও পড়ুন:বাবরদের জন‍্য বিশেষ বার্তা ইমরান খানের

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...