Sunday, May 17, 2026

দৈনিক খরচ ১০ হাজার! দাম ১০ কোটি, মোষ হলেও গোলুর রোজনামচা হার মানাবে সকলকেই

Date:

Share post:

একটা মোষের দাম ১০ কোটি! একটা মোষের এত দাম শুনে চোখ কপালে উঠলেও এটাই সত্যি। মধ্যপ্রদেশের মুরেনাতে তিন দিনের কৃষক মেলায় হরিয়ানা থেকে এই মোষকে নিয়ে গিয়েছিলেন কৃষক নবীন সিংহ। এই অবিশ্বাস্য় মোষটির নাম গোলু-২।

অদ্ভুত এই নাম ‘গোলু-২’-এর পেছনে রয়েছে একটি কাহিনী। গোলুর এক দাদু ছিল, যার নাম ছিল গোলু-১। দাদুর নাম গোলু-১ থাকায় নাতির নাম হয়েছে গোলু-২। দাদুর থেকেই জন্ম হয়েছে যুবরাজ, শাহেনশাহ এবং সুলতানের। সম্প্রতি হৃদরোগে মৃত্যু হয়েছে সুলতানের।

গোলুর ওজন দেড় টন। প্রতিদিন তার খরচ ১০ লক্ষ টাকা। তার নিরাপত্তায় সর্বদাই থাকেন ১২ জন বন্দুকধারী। কৃষক মেলায় গোলুর নিরাপত্তায় অতিরিক্ত আরও তিনজন পুলিশকর্মী নিয়োগ করেছিলেন স্থানীয় প্রশাসন। নবীন জানিয়েছেন, গোলুর খাদ্য তালিকায় দিনের শুরুতেই রয়েছে ১০ কেজি ভুষি। তার ঠিক দেড় ঘণ্টা বাদে দেশি ঘি মেশানো ৭ লিটার দুধ খায় গোলু। এর পর তাকে বেঁধে রাখা হয় রোদে। গোলুর স্নানের জন্য রয়েছে আড়াই হাজার বর্গফুটের একটি সুইমিং পুল। স্নানের পর দুপুর বেলা ১৫ কিলো ভুষি এবং ঘাস মিলিয়ে খেতে দেওয়া হয়। এছাড়া দেওয়া হয় গাজর, মুসাম্বি সহ নানা ধরনের মৌসুমি ফল। সারা দিনে ২০ লিটার দুধ খায় গোলু।

বাজারে গোলুর বীর্যের প্রচুর চাহিদা রয়েছে বলে দাবি নবীনের। একবারে ১৫০০ থেকে ২০০০ বীর্য নিষ্কাশন করা হয়। প্রতি ইউনিট বীর্যের দাম ৩০০ টাকা। শুধু বীর্য বিক্রি করেই প্রতি মাসে ১২ লক্ষ টাকা আয় করেন তিনি। নবীনের কথায়, “গোলুকে প্রতিটি পশু মেলায় নিয়ে যাই। ও আমার সন্তানের মতো। মেলায় নিয়ে গেলেও গোলুকে বিক্রি করার ইচ্ছা নেই।”

আরও পড়ুন- পোষ্য বাজপাখিকে মারার অভিযোগ! রাগে মাকে পুড়িয়ে মারল যুবক

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...