Friday, June 5, 2026

নজরে পঞ্চায়েত, ২৬শে অনুব্রতর জেলা বীরভূম নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের সর্বস্তরের নেতা-নেত্রীদের বিভিন্ন কর্মসূচি দিয়ে গ্রামে গ্রামে পাঠানো হচ্ছে। বসে নেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে নভেম্বর-ডিসেম্বরে ঠাসা কর্মসূচি রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন:প্রিমিয়ারে DHFC, দলের সেলিব্রেশনে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়

আগামী ২৬ নভেম্বর বীরভূম জেলার নেতাদের সঙ্গে।গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ওইদিন দুপুর ৩টে নাগাদ এই বৈঠক হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে। ওই বৈঠকে অভিষেক ছাড়াও শীর্ষ নেতৃত্বের মধ্যে উপস্থিত থাকার কথা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির। বীরভূম জেলার টাউন, ব্লকের সভাপতিদের নাম চূড়ান্ত এবং পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক আলোচনা ওই বৈঠকে হবে বলে দলীয় সূত্রে খবর।

অভিষেক আগেও প্রতিটি জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক কারণে বৈঠক করেছেন। সেই বৈঠক গুলি থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটের বার্তা দিয়েছেন জেলা নেতৃত্বকে। স্বচ্ছভাবমূর্তির যোগ্য প্রার্থী বাছাইয়ের কথা বলেছেন।

তবে এবার পঞ্চায়েত ভোটে রাজনৈতিক মহলের বিশেষ নজর বীরভূমে। পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হওয়া বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে জেলবন্দি। কিন্তু দলের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে অন্য কাউকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়নি। পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত জামিন পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ফলে বিকল্প নেতৃত্ব তৈরি রাখতে চায় তৃণমূল। ফলে অনুব্রতর অনুপস্থিতিতে কীভাবে দল পরিচালিত হবে, তার বার্তা সেদিনের বৈঠকে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...