Thursday, May 28, 2026

ভাষণ শুরুতেই হোঁচট! ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলেন রাষ্ট্রসংঘের মহাসচিব

Date:

Share post:

ক্ষণিকের নিস্তব্ধতা! কানায় কানায় ভর্তি অডিটোরিয়ামে পিন ড্রপ সাইলেন্স (Pin Drop Silence)। সবাই অধীর আগ্রহে তাঁর ভাষণ শোনার অপেক্ষা করছিলেন। তখনই ঘটল বিপত্তি। বক্তব্যের কিছু লাইন নিজের সামনে থাকা কাগজ থেকে গড়গড় করে পড়তে শুরু করার কিছুক্ষণ পরেই বুঝলেন, নাহ! তাঁর বলতে চাওয়া কথার সঙ্গে সামনে থাকা কাগজের লেখা কথার মধ্যে কোনও মিল নেই। বিষয়টি বুঝতে পেরেই ভাষণ দেওয়া বন্ধ করে দিলেন তিনি। এমনই পরিস্থিতির সম্মুখীন হলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস (UN Secretary General Antonio Guterres)। ইতিমধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সম্প্রতি রাষ্ট্রসংঘের এক অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন মহাসচিব আন্তনিও গুতেরেস। তিনি কী ভাষণ দেন সেদিকে নজর ছিল উপস্থিত একাধিক দেশের শীর্ষ নেতার। কিন্তু বক্তব্যের শুরুতেই হোঁচট খেয়ে কার্যত মুখরক্ষার উপায় খুঁজে পাচ্ছিলেন না গুতেরেস। যখন তিনি বুঝলেন তাঁর সামনে থাকা যে কাগজ দেখে তিনি ভাষণ শুরু করেছেন সেটি তাঁর নয় তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। পরে বিষয়টি আঁচ করে আর বক্তব্য না বাড়িয়ে চুপ করে যান তিনি। তখন অডিটোরিয়াম (Auditorium) একেবারে নিস্তব্ধ।

কেন রাষ্ট্রসংঘের মহাসচিব আচমকা নিজের ভাষণ (Speech) থামিয়ে দিলেন তা বুঝে উঠতে পারছেন না কেউ। মুখে কিছু না বললেও উপস্থিত অতিথিরা একে অপরের দিকে তাকাতে শুরু করেন। তবে ড্যামেজ কন্ট্রোল (Damage Control) করেন খোদ মহাসচিব। নিজের মুখে স্বীকার করে নেন আমার মনে হয় আমি ভুল ভাষণ দিচ্ছিলাম। এরপর নিজে ভুল স্বীকার করে নেন। আর রাষ্ট্রসংঘের মহাসচিবের এমন অবস্থা দেখে হাসাহাসি শুরু করে দেন অনুষ্ঠানে উপস্থিত শীর্ষ নেতারা। পরে বিষয়টি স্বাভাবিক হয় এবং নতুন লেখা কাগজ দেখে নিজের বক্তব্য পুনরায় শুরু করেন আন্তনিও গুতেরেস।

Related articles

জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের ঘোষণা সিদ্দারামাইয়ার: আজই যাচ্ছন দিল্লি, জানালেন পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম!

সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রাতঃরাশের টেবিলে কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী পদে ইস্তাফার কথা ঘোষণা করলেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। জানালেন...

সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু! স্কুলের সুইমিং পুলে ডুবে প্রাণ গেল ছাত্রের

এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে আসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলে (St. Vincent's...

ভাঙা হবে না লেকটাউনের মেসির মূর্তি, বিকল্প ভাবনা সরকারের

লেকটাউনে মেসির মূর্তি(Messi Statue) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার থেকেই মেসির সুবিশাল মূর্তি নিয়ে বিতর্ক শুরু...

গো-সেবার পর ইসকন মন্দিরের গর্ভগৃহে মুখ্যমন্ত্রী, বিগ্রহকে সাষ্টাঙ্গে প্রণাম

কড়া নিরাপত্তা ঘেরাটোপে মায়াপুর ইসকন মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার সকাল সাড়ে...