Monday, March 16, 2026

ডায়মন্ড হারবারে মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে থাকবেন সাংসদ অভিষেকও

Date:

Share post:

আজ মঙ্গলবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে যাবেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেখানে প্রশাসনিক বৈঠক আছে। মূলত সেই বৈঠকে যোগ দিতেই ডায়মন্ড হারবারে যাবেন তিনি।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নাগরিক পরিষেবা এবং উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বরাবরই সিরিয়াস অভিষেক। করোনা নিয়ন্ত্রণেও ডায়মন্ড হারবার পথপ্রদর্শক হয়ে উঠেছিল গোটা দেশে । এখন করোনার সেই প্রভাব নেই , কিন্তু ডেঙ্গু নিয়ে সচেতন সতর্ক সবাই। সব বিষয়গুলি নিয়েই সবিস্তার আলোচনা হতে পারে ওই বৈঠকে। পাশাপাশি, পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে যে সব কাজ এখনও শেষ হয়নি তা কিভাবে দ্রুত শেষ করা যায় তা নিয়েও আলোচনা হতে পারে। মঙ্গলবার বিকেলে ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে হবে ওই প্রশাসনিক বৈঠক। ওই বৈঠকে উপস্থিত থাকবেন ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভার বিধায়ক, জেলা পরিষদের সকল সদস্য, পঞ্চায়েত সমিতির সকল সদস্য, পুর এলাকার কাউন্সিলররা, দলীয় পদাধিকারী এবং বিভিন্ন দফতরের আধিকারিক এবং বাস্তুকাররা। পঞ্চায়েত ভোটের আগে এই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ “রাষ্ট্রপতিকে নিয়ে ভোটের রাজনীতি করছে বিজেপি”, অখিলের মন্তব্যে নিন্দা জানিয়ে তোপ অধীরের

সম্প্রতি আমেরিকা থেকে চোখের চিকিৎসা করিয়ে আসার পর নিজের নির্বাচনী কেন্দ্রে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিষেক। তারপর আজ মঙ্গলবার ফের তিনি তার সাংসদ এলাকায় যাচ্ছেন।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...