Tuesday, May 19, 2026

উচ্চ প্রাথমিকে ৭৫০ কর্মশিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের

Date:

Share post:

উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এক মামলার প্রেক্ষিতে ৭৫০ জন কর্ম শিক্ষক নিয়োগ আটকে দিল আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসসি-র কাছে জানতে চেয়েছেন কিসের ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হচ্ছে? এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী বৃহস্পতিবার। ততদিন পর্যন্ত কোন চাকরিপ্রার্থীকে সুপারিশপত্র দিতে পারবে না কমিশন।

গত অক্টোবর মাসে পরীক্ষার ভিত্তিতে কর্মশিক্ষক ও শারীরিক শিক্ষকদের অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি। এরপর প্রকাশিত হয় ওয়েটিং লিস্ট। তবে এই তালিকায় গরমিলের অভিযোগ তুলে মামলা দায়ের করেন সোমা রায় নামে এক চাকরি প্রার্থী। তার অভিযোগ তার চেয়ে কম নাম্বার পাওয়া এক পরীক্ষার্থীর নাম রয়েছে ওয়েটিং লিস্টে। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিশ্বজিৎ বসুর বেঞ্চ কমিশনের কাছে জানতে চায়, কীসের ভিত্তিতে অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হল? তার জবাব না পাওয়া পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে নিয়োগ প্রক্রিয়ায়। অর্থাৎ এখনই চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবে না এসএসসি। বলার অপেক্ষা রাখে না আদালতের এহেন নির্দেশে ৭৫০ কর্মশিক্ষক চাকরি প্রার্থীর নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হলো।

আদালতের নির্দেশের পর স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার এসএসসির অফিস বন্ধ। তাই সেখান থেকে নিয়োগপত্র দেওয়ার প্রশ্নই নেই।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...