Saturday, May 30, 2026

বীরবাহাকে কুরুচিকর মন্তব্য, শুভেন্দুর বিরুদ্ধে সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের

Date:

Share post:

তৃণমূল বিধায়ক তথা আদিবাসী নেত্রী বীরবাহা হাঁসদাকে(Birbaha Hansda) উদ্দেশ্য করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) কুরুচিকর মন্তব্যের জেরে উত্তাল গ্রাজ্য রাজনীতি। এই ইস্যুতেই এবার রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সিঙ্গুর(Singur) থানায় দায়ের হল লিখিত অভিযোগ। জানা গিয়েছে, সিঙ্গুর থানায় শুভেন্দুর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন দুই আদিবাসী যুবক।

ঠিক কী বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী?
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও প্রকাশ্যে আসে যেখানে শুভেন্দুকে বলতে শোনা যাচ্ছে, “এখানে যারা বসে আছে, এই যে দেবনাথ হাঁসদা ও বিরবাহা হাঁসদা, এরা শিশু। এগুলো আমার জুতার তলায় থাকে।” একজন আদিবাসী নেত্রীর উদ্দেশ্যে শুভেন্দুর এই মন্তব্য স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এই ইস্যুতে মুখ খোলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিরবাহা তো আদিবাসী পরিবারের মেয়ে। একটা সাংস্কৃতিক পরিবারের মেয়ে। তাঁকে যদি কেউ বলে জুতোর নীচে রেখে দেওয়ার মতো, সেটা কি রুচিকর?”

উল্লেখ্য, সম্প্রতি দেশের আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্য রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্ক তৈরি করে। বিষয়টি নিয়ে অবশ্য ক্ষমা চান অখিল। পরে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অখিলের মন্তব্যের জন্য ক্ষমা চান। এরই মাঝে বীরবাহা হাঁসদাকে উদ্দেশ্য করে শুভেন্দুর মন্তব্য বিতর্ক বাড়িয়ে তোলে। এই ইস্যুতেই এবার শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন দুই আদিবাসী যুবক।

Related articles

বাংলায় সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধনে স্বাস্থ্যপরিষেবা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর

মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের (Govt of West Bengal) । শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতাল...

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...

পথে-প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো, মমতার কর্মসূচির কথা জানিয়ে চিঠি গেল পুলিশে

ভোটের ফলপ্রকাশের প্রায় একমাস পর প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২...

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান 

নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে...