Thursday, February 19, 2026

AIIMS: দিল্লির এইমসে চার বছরের শিশুর খাবারে আরশোলা !

Date:

Share post:

দেশের অন্যতম নামি হাসপাতালে খাবার নিয়ে তুলকালাম। রোগীকে (Patient)পরিবেশন করা খাবারে মিলল আরশোলা (Cockroch)! ঘটনা দেশের প্রথমসারির হাসপাতাল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (All India Institute of Medical Science ) অর্থাৎ এইমস।

জানা গিয়েছে, হাসপাতালে অস্ত্রোপচার হওয়া চার বছরের এক শিশুকে এই খাবার দেওয়া হয়। তাতে ছিল ডালও। সেই ডালের বাটির মধ্যে আরশোলা পড়ে থাকতে দেখা যায়! বিষয়টি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়।

ডালে আরশোলা পড়ে থাকার ছবি তুলে টুইটারে পোস্টও করেছেন কেউ কেউ। এরপরই ঘটনাটি গোটা দেশের সামনে চলে আসে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে (AIIMS) খাবারের গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বিষয়টি নিয়ে ওই শিশুটির মা জানান, “অস্ত্রোপচারের পর হাসপাতালের চিকিৎসকরা বলেছিলেন তরল জাতীয় খাবার খাওয়াতে। চিকিৎসকদের সেই নির্দেশ অনুযায়ী হাসপাতাল কর্মীরা দই এবং এক বাটি ডাল দিয়েছিল। সেই ডালেই আরশোলা পাওয়া যায়।” বিষয়টি ইতিমধ্যেই তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন। রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানাও গিয়েছে। তবে বিষয়টি নিয়ে জনসমক্ষে কোনওরকম মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এইমস-এ (AIIMS) খাবারের মান নিয়ে অভিযোগ এই প্রথম নয়। গত আগস্ট এবং সেপ্টেম্বরেও এমনই দুটি ঘটনার কথা জানা গিয়েছিল। সেবার খোদ চিকিৎসকদের ক্যান্টিনেই নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার একটি শিশুর খাবারে আরশোলা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

spot_img

Related articles

‘শিল্পান্ন’-এ মুখ্যমন্ত্রী, হস্ত-কুটির শিল্পের প্রসারে উৎসাহ দিলেন কারিগরদের

বাংলার প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াস তাঁর সর্বদা। তিনি চান বাংলার হস্ত ও কুটিরশিল্পের মাধ্যমে প্রতিভার বিকাশ...

ভোটার তালিকা সংশোধনে কারচুপি! অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনের...

T20 WC: জয়ের ধারা অব্যাহত ভারতের, সুপার আটের আগে চিন্তায় রাখল ওপেনিং

টি-টোয়েন্টি(T20 World Cup) বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের(India) ।গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল টিম ইন্ডিয়া।...

রাজ্যের মুকুটে নয়া পালক! সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স স্বীকৃতি পেল পিজি

রাজ্যের মুকুটে নয়া পালক। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ‘সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স’ (কোর) স্বীকৃতি...