Monday, March 30, 2026

পুর নিগমে এবার জোড়া ডেপুটি মেয়র, নয়া বিল আসছে বিধানসভায়

Date:

Share post:

পুর নিগমের (municipal Corporation)কাজে গতি আনতে এবার রাজ্য সরকারের (Government of West bengal) নয়া উদ্যোগ। এবার শহরে জোড়া ডেপুটি মেয়র (Deputy Mayor),বিধানসভার শীতকালীন অধিবেশনেই নয়া বিল আনতে চলেছে রাজ্য সরকার। পুর দফতর সূত্রে খবর, পুর নিগমগুলির কাজে আরও গতি আনতে ডেপুটি মেয়রের সংখ্যা বৃদ্ধি করতে চলেছে রাজ্য। এর ফলে কলকাতা ও হাওড়া বাদে রাজ্যের সব পুর নিগম (কর্পোরেশন) এলাকায় দু’জন করে ডেপুটি মেয়র (Deputy Mayor)থাকবেন।

আগামী ১৮ নভেম্বর শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। সেই অধিবেশনের পূর্ণাঙ্গ কাজ শুরু হবে আগামী ২১ নভেম্বর থেকে তা ৩০ নভেম্বর পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে। পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে এই বিলটি আনা হবে বলে বিধানসভা সূত্রে জানানো হয়েছে। বিলটি পাশ হলে দু’জন করে ডেপুটি মেয়র ৪ টি পুর নিগমে । বিধাননগর (Bidhannagar), চন্দননগর (Chandannagar), শিলিগুড়ি (Siliguri), দুর্গাপুর (Durgapur) পুর নিগমে এই পরিবর্তন আসবে বলে জানা যাচ্ছে। এ ছাড়াও আসন্ন অধিবেশনে পুর আইনে আর একটি সংশোধনী আসতে চলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পুর দফতরের জোড়া বিল। ইতিমধ্যেই এই বিলগুলি নিয়ে পুর দফতরের সঙ্গে বিধানসভার সচিবালয়ের আলোচনাও হয়ে গিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

Related articles

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...

হৃদয় জুড়ে ইস্টবেঙ্গল-কৃশানু, রাহুলের টান ছিল ক্রিকেটেও

সহজভাবেই জীবনের গল্প বলতেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৪২ বছরেই জীবনের সলিল সমাধি। সাহিত্য, সিনেমা, রাজনীতি, সমাজদর্শনে অদ্ভুত...

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...