Tuesday, April 14, 2026

লাগাতার ব‍্যর্থতা, টিম ইন্ডিয়ার হাল ফেরাতে বড় দায়িত্বে ধোনি: সূত্র

Date:

Share post:

আইসিসির ইভেন্টে ভারতের লাগাতার ব‍্যর্থতার কারণে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর টিম ইন্ডিয়ার সাফল্যের জন্য এবার ভারতীয় দলের অন‍্যতম সফল অধিনায়ক তথা প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে বড় দায়িত্ব দিতে চলেছে বিসিসিআই। এক সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, ধোনিকে ভারতের টি-২০ দলের ডিরেক্টর করা হতে পারে। তবে তা কয়েক মাস বা কয়েকটি সিরিজের জন্য নয়, পাকাপাকি ভাবেই ধোনিকে টিম ইন্ডিয়া ডিরেক্টর করা হবে বলে খবর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেনি বিসিসিআই বা ধোনি।

সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক রয়েছে। সেখানেই এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তবে বোর্ড সূত্রে খবর, আগে থেকেই ক‍্যাপ্টেন কুলের সঙ্গে আলোচনা চালাচ্ছে তারা। বোর্ডের সভায় সিদ্ধান্তের পরে যাতে কোনও সমস্যা না হয় তাই আগে থেকেই তৈরি থাকতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সূত্রের খবর, বিশ্বকাপে টিম ইন্ডিয়ার খেলা দেখে ভারতীয় ক্রিকেট বোর্ডের মনে হয়েছে, একসঙ্গে তিনটি ফর্ম‍্যাটে কোচিং করাতে গিয়ে সমস্যায় পড়ছেন দলের কোচ রাহুল দ্রাবিড়। মনে করা হচ্ছে চাপ বাড়ছে তাঁর উপরে। দ্রাবিড়ের উপর থেকে চাপ কমাতেই এমন সিদ্ধান্ত বলে খবর।

ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়েছিলেন ধোনি। ধোনিকে ২০২১ সালে টি-২০ বিশ্বকাপে বিরাট-রোহিতদের মেন্টর করেছিল বিসিসিআই।

আরও পড়ুন:আইপিএল থেকে অবসর পোলার্ডের

 

 

Related articles

নির্ঘণ্ট চূড়ান্ত! দুই দফায় মোট প্রার্থী প্রায় তিন হাজার, তুঙ্গে ভোটের প্রস্তুতি

দীর্ঘ টালবাহানা এবং স্ক্রুটিনি পর্ব শেষে অবশেষে স্পষ্ট হল রাজ্যের নির্বাচনী লড়াইয়ের রেখচিত্র। মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত...

তল্লাশি শুধু তৃণমূলের! Whatsapp  সার্কুলার নিয়ে বিজেপির নির্লজ্জতার পর্দাফাঁস

বাংলার বিধানসভা নির্বাচনের আগে কার্যত সব নির্লজ্জতাকে ছাপিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। বিজেপির অঙ্গুলি হেলনে বাংলা দখল করতে এসআইআর...

ভাঙছে ‘সুখী’ দাম্পত্য, আলাদা হচ্ছেন রণবীর- দীপিকা!

উচ্ছৃঙ্খল জীবন, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক - স্ত্রী - কন্যা থাকা সত্ত্বেও রণবীরের স্বভাব বদলালো না এখনও! আর...

সংবেদনশীল এলাকায় আস্থা ফেরাতে ময়দানে জেলা প্রশাসন, কড়া নির্দেশিকা নবান্নের

রাজ্যে আসন্ন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আবহে শান্তি বজায় রাখতে এবং সাধারণ মানুষের মনে আস্থা ফেরাতে বিশেষ তৎপরতা শুরু...