Friday, April 24, 2026

গালওয়ান সংঘর্ষের পর এই প্রথমবার নৈশভোজে মুখোমুখি মোদি-জিনপিং

Date:

Share post:

তিন বছর আগে তামিলনাড়ুর মমল্লপুরমে শেষ বার পাশাপাশি দেখা গিয়েছিল তাঁদের দু’জনকে। সে সময় দ্বিপাক্ষিক কূটনীতিতে ছিল বন্ধুত্বের বার্তা। কিন্তু লাদাখের গালওয়ান উপত্যকার সেই রক্তাক্ত সংঘর্ষের ঘটনার পর দুজনকে একসঙ্গে আর বহুদিন দেখা যায়নি।অবশেষে মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষবৈঠকের নৈশভোজে ফের দেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের।

আরও পড়ুন:SCO সম্মেলনে কাছাকাছি মোদি-জিনপিং, খাদ্য সমস্যা সমাধানের উপায় বাতলালেন ভারতের প্রধানমন্ত্রী

জি-২০ শীর্ষ বৈঠকের নৈশভোজে মঙ্গলবার রাতে মুখোমুখি হওয়ার পরে করমর্দন করেন মোদি এবং জিনপিং। কথাও হয় তাঁদের মধ্যে । তবে বিদেশ মন্ত্রকের একটি সূত্রের খবর, লাদাখ-কাণ্ডের পর এই প্রথম জনসমক্ষে তাঁদের দেখা গেলেও দুই রাষ্ট্রনেতার পার্শ্ববৈঠকের সম্ভবনা নেই ।

উল্লেখ্য, এদিন নৈশভোজের সময় জিনপিং ছাড়াও মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও সাক্ষাৎ হয় মোদির। এদিকে জি-২০ সম্মেলনের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন মোদি ও বাইডেন। প্রসঙ্গত, সোমবারেই চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাইডেন। বৈঠকের শুরুতে হাতে হাত রেখে হাসিমুখে ছবি তোলেন দুই রাষ্ট্রপ্রধান।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেই চিনের প্রেসিডেন্টের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সক্রিয় হয়েছিলেন মোদি। নিজের রাজ্য গুজরাটেও নিয়ে গিয়েছিলেন জিনপিংকে। ২০২০ সালের গালওয়ান-কাণ্ডের পর সেই প্রচেষ্টায় ছেদ পড়ে গিয়েছিল। গত সেপ্টেম্বরে উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই কোঅপারেশনের শীর্ষ বৈঠকে মোদি এবং জিনপিংয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দুই রাষ্ট্রনেতার দেখা হয়নি।

Related articles

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...