Tuesday, March 10, 2026

‘সব কিছু ঠিক আছে, আবার নতুন করে শুরু’, সিএসকে জাদেজাকে রাখতেই টুইট জাড্ডুর

Date:

Share post:

একটা ছোট্ট টুইটের মাধ্যমে বুঝিয়ে দিলেন সব কিছু ঠিক আছে। যার কথা বলা হচ্ছে তিনি আর অন‍্য কেউ নন, তিনি হলেন রবীন্দ্র জাদেজা। দীর্ঘ বিতর্কের অবসানের পর শেষ পর্যন্ত জাদেজাকে ধরে রেখেছ চেন্নাই সুপার কিংস। ২৩ ডিসেম্বর আইপিএল-এর মিনি নিলাম। তার আগে মঙ্গলবার ১০ ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, জাদেজাকে ধরে রেখেছে সিএসকে। আর এই তালিকা প্রকাশের পরই নিজের বিশেষ বার্তা দেমন স‍্যার জাড্ডু।

মঙ্গলবার চেন্নাই তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করার পরেই টুইট করেন ভারতীয় ক্রিকেটের তারকা অলরাউন্ডার। তিনি লেখেন, “সব কিছু ঠিক আছে। আবার নতুন করে শুরু।’’

আর এই টুইট করে তিনি বোঝাতে চেয়েছেন, চেন্নাইয়ের সঙ্গে কোনও সমস্যা হয়নি তাঁর। আরও একবার হলুদ জার্সি পরে মাঠে নামতে চলেছেন তিনি।

২০২২ আইপিএলের আগে চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন ধোনি। নতুন অধিনায়ক করা হয় রবীন্দ্র জাদেজাকে। কিন্তু তাঁর নেতৃত্বে প্রথম আট ম্যাচের মধ্যে সাতটিতেই হারে চেন্নাই। প্রশ্নের মুখে পড়ে জাদেজার অধিনায়কত্ব। চাপে পড়ে নেতৃত্ব ছেড়ে দেন জাদেজা। আবার নেতৃত্বের ভার তুলে নেন ধোনি। মরশুমের শেষ কয়েকটি ম্যাচে চোটে খেলতেও পারেননি জাদেজা।

আরও পড়ুন:নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে তৈরি হওয়া পর্তুগাল দল দেখে রোমাঞ্চিত রোনাল্ডো

 

spot_img

Related articles

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...