Sunday, May 17, 2026

“আর একটু থাকতে দাও ওকে… ” ঐন্দ্রিলাকে নিয়ে লিখলেন সব্যসাচী

Date:

Share post:

“আর একটু থাকতে দাও ওকে… এ সব লেখার অনেক সময় পাবে।’’বুধবার মধ্যরাতে নিজের ফেসবুকে পোস্ট করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার বন্ধু সব্যসাচী চৌধুরী।

আরও পড়ুন:Aindrila Sharma : এখনও সঙ্কটজনক ঐন্দ্রিলা, সর্বক্ষণ অভিনেত্রীর পাশেই সব্যসাচী

গত সোমবার ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতেই নেটমাধ্যমের বন্ধুদের উদ্দেশে ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করার অনুরোধ করেছিলেন সব্যসাচী।চেয়েছিলেন ‘অলৌকিক’ কিছু হোক। আবারও আগের মতো উঠে বসুক ঐন্দ্রিলা। সব্যসাচী লেখেন, ‘‘কোনও দিন এটা এখানে লিখব ভাবিনি, আজ লিখলাম। অলৌকিকের জন্য প্রার্থনা করুন।’’
কিন্তু মঙ্গলবার অবস্থার আরও অবনতি হয়। ফের ভেন্টিলেশনে রাখা হয় ঐন্দ্রিলাকে। বুধবারও পরপর হার্ট অ্যাটার্ক হয় তাঁর। যার ফলে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হয়। তার পর থেকে তিনি ভেন্টিলেশনেই রয়েছেন বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল হয়নি। বরং, আগের মতোই সঙ্কটজনক রয়েছে। তাঁকে ‘সিপিআর’ দেওয়া হয়েছে। মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল ঐন্দ্রিলার, তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। স্ক্যান রিপোর্টে তা জানা যায়। তা ছাড়া, বুধবারেও ঐন্দ্রিলার জ্বর কমেনি।
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে নিয়ে অনেকেই লেখালেখি করেন। সকলেই ঐন্দ্রিলার মঙ্গল কামনায় প্রার্থনা করেন। আর ঠিক সেইসময় বুধবার মধ্যরাতে অভিনেতা সব্যসাচীর আবেগঘন পোস্ট।

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...