Saturday, March 14, 2026

ব্রিটিশদের সহায়তা করেছিলেন সাভারকর: মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে FIR

Date:

Share post:

ব্রিটিশদের সহায়তা করেছিলেন বিনায়ক দামোদর সাভারকর। তিনি প্রতারণা করেছিলেন গান্ধী ও নেহরুর সঙ্গে। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর(Rahul Gandhi) এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। রাহুলের এই মন্তব্যের জেরে সাভারকরের নাতি রঞ্জিৎ সাভারকর(Ranjit Savarkar) ও শিবসেনা(ShivSena) সাংসদ রাহুল শেওয়ালে মুম্বইয়ের শিবাজি পার্ক থানায় রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন। রঞ্জিতের দাবি রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’ পাত্তা পাচ্ছে না বলেই এই ধরনের মন্তব্য করছেন তিনি।

সম্প্রতি ভারত জোড়ো যাত্রা থেকে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মন্তব্য করেন, “বীর সাভারকর ব্রিটিশকে একটি চিঠি লিখে জানিয়েছিলেন, ‘স্যার, আমি আপনাদের আজ্ঞাবহ দাস।’ এবং তাতে স্বাক্ষর করেছিলেন। সাভারকর ব্রিটিশদের সহায়তা করেছিলেন। তিনি মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার প্যাটেলের মতো নেতাদের সঙ্গে প্রতারণা করেছিলেন ভয়ে ভয়ে চিঠিটিতে সই করে।”

রাহুলের এই মন্তব্যের পরই তাঁর গ্রেফতারি চেয়ে সাভারকরের নাতি বলেন, “অতীতেও এভাবেই সাভারকরের অপমান করেছে ওরা। তাই এবার আমরা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। একজন মহিলা শরদ পওয়ারকে অপমান করায় জেলে গিয়েছিলেন এক মাসের জন্য। সাভারকর পওয়ারের চেয়ে অনেক বড় নেতা। তাই এবার কংগ্রেস নেতাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করুক সরকার।”

উল্লেখ্য ২০১৭ সালেও কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন রঞ্জিৎ। এই প্রসঙ্গে সাভারকরের নাতি বলেছেন, “রাহুল এই ধরনের অন্যায় বারবার করেছেন। এর আগে ২০১৭ সালেও তিনি টুইটারে আপত্তিজনক মন্তব্য করেছিলেন। কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতি করছে। বারবার সাভারকরকে অপমান করে চলেছে ওরা।”

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...