Tuesday, May 12, 2026

মেয়েদের জন্য রঙিন পোশাক! নিয়মে ঐতিহাসিক বদল উইম্বলডনে

Date:

Share post:

পৃথিবীর প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন । আভিজাত্য এবং সাবেকিয়ানা নিয়ে আজও টেনিসের সেরা প্রতিযোগিতা। আরও তিনটে গ্র্যান্ড স্ল্যামে টেনিস খেলোয়াড়রা পছন্দসই রঙের পোশাক পরতে পারেন। কিন্তু উইম্বলডনে নৈব নৈব চ। সাদা ছাড়া কোনও রং পড়া যাবে না। বছরের পর বছর ধরে এই প্রথাই চলে আসছে। কিন্তু এবার হয়তো এই নিয়মে বদল আসতে পারে।

কিছুদিন আগে ইংল্যান্ডের ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির মহিলা দলের প্যান্টের রং সাদা থেকে গাঢ় লাল করা হয়েছিল। একই পথ অনুসরণ করে আরও কিছু ফুটবল দল। খেলার সময় ঋতুস্রাব নিঃসরণের ফলে সাদা কিংবা কোনও হালকা রঙের প্যান্টে দাগ পড়তে পারে যা খেলোয়াড়দের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই অস্বস্তি এড়াতেই রং বদল এবং এই একই কারণে পোশাকের রং নিয়ে নিয়ম বদলাতে চলেছে উইম্বলডন কর্তৃপক্ষ।
উইম্বলডনের চিফ এগজিকিউটিভ স্যালি বোল্টন বলেন,পরের বছর (২০২৩) থেকে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী মহিলা এবং মেয়েদের রঙিন আন্ডারশর্ট (ছোট গাউন জাতীয় পোশাক) পরার বিকল্প থাকবে। আমাদের আশা, এই নিয়ম পরিবর্তনের ফলে খেলোয়াড়রা অস্বস্তি কাটিয়ে পুরোপুরি পারফর্ম্যান্সের দিকে ফোকাস করতে পারবেন।

Related articles

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...