Saturday, March 14, 2026

Delhi: ফের মুখোমুখি মোদি – মমতা, আগামী ৫ ডিসেম্বর সাক্ষাতের সম্ভাবনা !

Date:

Share post:

ফের মুখোমুখি বসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৫ ডিসেম্বর মোদি-মমতার মুখোমুখি বসার সম্ভাবনা রয়েছে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর। ঐ দিন দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের (CM) সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee)। নবান্ন সূত্রে জানা যাচ্ছে এই বৈঠকের পরই হয়তো আলাদা করে কথা বলতে পারেন মোদি – মমতা (Modi – Mamata)।

বকেয়া টাকার জন্য ইতিমধ্যেই কেন্দ্র রাজ্য সংঘাত প্রকাশ্যে এসেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রকে অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এর আগেও একই আর্জি জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু দিল্লির তরফ থেকে সেই নিয়ে কোনও সদর্থক পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ। এই পরিস্থিতিতে এবার দিল্লি (Delhi) থেকে মুখ্যমন্ত্রীকে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হল। এবার জি-২০’র (G 20)সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। তার জন্য নানা কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী সে বিষয়ে সবিস্তারে আলোচনার জন‌্য সমস্ত রাজ্যের মুখ‌্যমন্ত্রীদের আগামী ৫ ডিসেম্বর বৈঠকে ডেকেছেন বলে মনে করা হচ্ছে। যদিও রাজ্যের দাবী দাওয়া নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন সেটা কার্যত স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি এই সাক্ষাতে গঙ্গা ভাঙন নিয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে চিঠি লিখেছেন তিনি।

 

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...