Thursday, May 21, 2026

২৯ নভেম্বর ২দিনের দক্ষিণ ২৪ পরগনা সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসমর্থিত সূত্রের খবর, আগামী ২৯ নভেম্বর ২দিনের দক্ষিণ ২৪ পরগনা সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। এই সফরের প্রথমদিন অর্থাৎ, ২৯ তারিখ প্রথমে সজনেখালি যাবেন মুখ্যমন্ত্রী। ওইদিনই গোসবায় জনসভা করার কথা আছে তাঁর। রাতে সজনেখালিতেই থাকতে পারেন। পরদিন ৩০ তারিখ লঞ্চে নদী ভাঙন ঘুরে দেখতে বলেই খবর। ওইদিনই কলকাতায় ফেরার কথা তাঁর।

দক্ষিণ ২৪ পরগনার এই সফরে গিয়ে সুন্দরবনকে পৃথক জেলা তৈরি করার ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করা হচ্ছে। কারণ, সম্প্রতি নদিয়া সফরে গিয়ে আরও নতুন দুটি জেলা তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সুন্দরবন এবং বসিরহাটের আলাদা জেলা তৈরির কথা জানিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবনে ১৯টি ব্লক রয়েছে। যার মধ্যে ১৩টি ব্লক দক্ষিণ ২৪ পরগনার। ওই ১৩টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা তৈরি করা হবে। আর উত্তর ২৪ পরগনার মধ্যে বাকি যে ৬টি ব্লক থাকবে তা নিয়ে তৈরি হতে পারে বসিরহাট জেলা। এবার দক্ষিণ ২৪ পরগনা সফর থেকে প্রশাসনিকভাবে এমন সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...