Monday, May 11, 2026

বারুইপুরে প্রাক্তন নৌসেনা কর্মীর খন্ড-বিখন্ড দেহ নিয়ে ময়নাতদন্তে হাড়হিম করা তথ্য!

Date:

Share post:

দক্ষিণ ২৪পরগনার বারুইপুরে (Baruipur) প্রাক্তন নৌসেনা কর্মীর (Ex Navy) খন্ড-বিখন্ড দেহ নিয়ে ময়নাতদন্তে রিপোর্টে (Post Mortem report) উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ময়নাতদন্তের রিপোর্টের পাশাপাশি প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শ্বাসরোধ করেই খু*ন করা হয় উজ্জ্বল চক্রবর্তী নামে ওই প্রাক্তন নৌসেনা কর্মীকে।

কিন্তু তার পরের ঘটনা যথারীতি হাড়হিম করার মতো। উজ্জ্বলবাবুকে শ্বাসরোধ করে খুনের পর হিংস্রর মতো অস্ত্রোপচারের (Operation) সরঞ্জাম দিয়ে তাঁর শরীর কেটে খণ্ড-বিখণ্ড করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এখনও প্রাক্তন নৌসেনার শরীরে বিভিন্ন অংশ যেমন দুটি হাত, ও কোমরের নিচের অংশের কোনও হদিশ পাননি তদন্তকারীরা। পুলিশ দেহের বাকি অংশের খোঁজ চালাতে বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি (Search Operation) শুরু করেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বারুইপুর-মল্লিকপুর রোডের ডিহি এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয় উজ্জ্বল চক্রবর্তীর অর্ধেক দেহ। ৫৪ বছর বয়সী ওই প্রাক্তন নৌসেনা কর্মীর দুটি হাত ও কোমরের নীচ থেকে শরীরের বাকি অংশের কোনও খোঁজ মেলেনি তখন। মৃতদেহের মুখও প্লাস্টিক দিয়ে আটকানো ছিল। কে বা কারা প্রাক্তন নৌসেনাকে খুন করল? তা এখনও জানা যায়নি। খুনের কারণ নিয়েও ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্ত করছে বারুইপুর থানার পুলিস। গত ১৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন উজ্জ্বল চক্রবর্তী।

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...