Monday, April 13, 2026

বিধানসভায় সব দলের প্রতিনিধি থাকা উচিত: কোন ‘ক্ষয়িষ্ণু’ দলকে ইঙ্গিত অধ্যক্ষের!

Date:

Share post:

বিধানসভায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি থাকা উচিত। বিধানসভায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) ১০৫ তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে এই মন্তব্য করলেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় (Biman Banerjee)। বিধায়ক ইদ্রিস আলি-সহ অনেকই প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যক্ষ বলেন, কংগ্রেস ক্ষয়িষ্ণু হলেও প্রাসঙ্গিকতা হারিয়েছে বলে তিনি মনে করেন না। তবে, বিধানসভায় (Assembly) সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকা উচিত। অধ্যক্ষের কথায়, “বহুদলীয় ব্যবস্থার মধ্যে কংগ্রেসের মত জাতীয়তাবাদী দল থাকুক আমরা চাই। ১০০ বছরের পুরনো দল কংগ্রেস কিংবা ৩৪ বছর রাজত্ব করেছে যে দল সিপিএম তাদের কোনও প্রতিনিধি বিধানসভায় না থাকা দুর্ভাগ্যজনক”। ২০২১-এর বিধানসভা নির্বাচনে একটিও আসন পায়নি বাম-কংগ্রেস। তাদের জোটের থেকে আইএসএফের একমাত্র বিধায়ক রয়েছেন বিধানসভায়। এদিন সেই বিষয়টি নিয়েই মন্তব্য করেন অধ্যক্ষ।

রাজ্যে বিধানসভার অধিবেশনে বিরোধীদের বলার জন্য ৫০ শতাংশ সময় দেওয়া হয় বলেও এদিন দাবি করেন অধ্যক্ষ। বিশিষ্ট সমাজ সংস্কারক ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের জন্মবার্ষিকীও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিধানসভা ভবনে।

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...