Thursday, June 4, 2026

থামল অপরিসীম লড়াই, প্রয়াত ঐন্দ্রিলা শর্মা

Date:

Share post:

সব শেষ, মৃ*ত্যুর কঠিন থাবা স্তব্ধ করল তরুণ অভিনেত্রীর জীবনের স্পন্দন। মারণ রোগকে নকআউট করেছিলেন ঠিকই কিন্তু আর পারলেন না ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। শেষ হল তাঁর লড়াই। রবিবার সকালেই চির বিদায় জানালেন ঐন্দ্রিলা (Aindrila Sharma)।

শনিবার রাতে অন্তত দশবার হৃদরোগে আক্রান্ত হন তিনি এমনটাই হাসপাতাল সূত্রে খবর। রবিবার সকালের ম্যাসিভ হার্ট অ্যাটাকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শোকস্তব্ধ টলিউড (Tollywood) । নভেম্বরে মাসের শুরুতে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী ঐন্দ্রিলা। হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে অভিনেত্রী। সব্যসাচীই (Sabyasachi Chowdhury) ঐন্দ্রিলার শারীরিক অবস্থা সংক্রান্ত নানা খবর বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় (Social media)  শেয়ার করেছেন। নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করার কথাও লিখেছেন। কিন্তু শনিবার আচমকাই নভেম্বর মাসে করা ফেসবুকের সমস্ত পোস্ট মুছে ফেলেন তিনি। তখন থেকেই নতুন করে জল্পনা শুরু হয়, তবে কি আরও শারীরিক অবস্থার অবনতি ঘটল ঐন্দ্রিলার? উত্তর পাওয়া গেল রবিবার সকালেই। টানা ১৯ দিন ধরে লড়াই চালিয়ে গিয়েছেন, তবে সব চেষ্টা ব্যর্থ করে রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...