Saturday, March 14, 2026

সোমবার বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে নেদারল্যান্ডস, প্রতিপক্ষ সেনেগাল

Date:

Share post:

সোমবার বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে নেদারল্যান্ডস। প্রতিপক্ষ সেনেগাল। আট বছর পর ফের বিশ্বকাপের মূলপর্বে কোনও ম্যাচ খেলতে নামছে নেদারল্যান্ডস। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করা ডাচরা ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে উঠতে ব্যর্থ হয়েছিল। ২০১৪ বিশ্বকাপের কোচ লুইস ভ্যান গল এবারের দলের দায়িত্বে। তবে চোটের কারণে প্রথম ম্যাচে দলের সেরা স্ট্রাইকার মেমফিস ডিপেকে পাচ্ছেন না ভ্যান গল।

যোগ্যতা অর্জন পর্বে গ্রুপের সেরা হয়ে কাতারের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস। দারুণ ছন্দে রয়েছেন ফ্র্যাঙ্কি ডি’জং, ডেভি ক্লাসেন, লুক দে জংরা। বিশেষ করে, মিডফিল্ডার ডি’জং চলতি মরশুমে খুব ভাল ফর্মে রয়েছেন। মাঝমাঠে তাঁরই নেতৃত্বে ডাচদের যাবতীয় আক্রমণ গড়ে ওঠে। দলে কোনও মহাতারকা না থাকলেও, ভ্যাল গলের দলের আসল শক্তি দলগত ফুটবল। এর আগে তিন-তিনবার ফাইনালে উঠলেও, বিশ্বকাপ এখনও অধরা নেদারল্যান্ডসের।

অন্যদিকে, চলতি বছরেই আফ্রিকা কাপ অফ নেশনস চ্যাম্পিয়ন হয়েছে সেনেগাল। তবে বিশ্বকাপে বড় গড়ানোর আগেই ধাক্কা খেয়েছে আফ্রিকা সেরারা। কাপ জেতার পিছনে যাঁর বড় ভূমিকা ছিল, সেই সাদিও মানে চোট পেয়ে ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে। ৩০ বছর বয়সি তারকা স্ট্রাইকারের অনুপস্থিতিতে সেনেগালের শক্তি যে অনেকটাই কমেছে, তা বলাই বাহুল্য।

যদিও মানেহীন সেনেগালকেও সমীহ করছেন ডাচ কোচ। ভ্যাল গল বলছেন, ‘‘যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আমরা জয় দিয়েই শুরু করতে মুখিয়ে আছি। তবে সেনেগাল শক্তিশালী প্রতিপক্ষ। ওদের যেমন মানে নেই, তেমন আমরাও ডিপেকে এই ম্যাচে পাচ্ছি না। তিন পয়েন্ট পেতে গেলে আমাদের সেরাটাই দিতে হবে।’’

আরও পড়ুন:প্রথম ম‍্যাচেই আয়োজক দেশের বিরুদ্ধে জোড়া  গোল করে নায়ক, এককালে পুলিশে তাড়া করেছিল ভ‍্যালেন্সিয়াকে 

 

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...