Tuesday, February 3, 2026

স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি, SFI বনাম TMCP বিক্ষোভে উত্তপ্ত কলেজ স্ট্রিট

Date:

Share post:

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য (Permanent Vice Chancellor) নিয়োগের দাবিতে কলেজ স্ট্রিটে (College Street) ধুন্ধুমার। এসএফআই – এর (SFI)বিরুদ্ধে বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয় (University of Calcutta) ক্যাম্পাসে উত্তেজনা ছড়ানর অভিযোগ উঠেছে। ইউজিসি-এর (UGC)নির্দেশিকা নিয়ে বিক্ষোভের নামে টিএমসিপি (TMCP)সমর্থকদের সঙ্গে বচসা সৃষ্টি করার অভিযোগ উঠছে এসএফআই-এর বিরুদ্ধে। ঘটনার জেরে অবরুদ্ধ হয় কলেজ স্ট্রিট (College Street)।

SFI বনাম TMCP বিক্ষোভে উত্তপ্ত কলেজ স্ট্রিট। স্লোগান-পাল্টা স্লোগানে তীব্র উত্তেজনা বইপাড়ায়। বাম ছাত্র সংগঠনের তরফ থেকে বহিরাগত এনে গুণ্ডামি করার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের তরফ থেকে এই ঘটনার প্রতিবাদ করায় পাল্টা তাঁদের উপর চড়াও হয় SFI কর্মী সমর্থকেরা। গার্ডরেলের মাধ্যমে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের প্রধান ফটক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। প্রকাশ্যে এই বিক্ষোভের জেরে টিএমসিপি ও এসএফআই, দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। টিএমসিপির (TMCP)সমর্থকরা বলছেন বিক্ষোভকারীদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নন বা প্রাক্তনী। তাই এভাবে শিক্ষাঙ্গনকে কলুষিত করার চেষ্টায় রীতিমত গুণ্ডামি করছে SFI,বলেই অভিযোগ টিএমসিপির।

 

spot_img

Related articles

আমেরিকার শুল্ক কমতেই চাঙ্গা শেয়ার বাজার! বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি

ভারতীয় পণ্যের উপর আমেরিকার শুল্ক কমতেই মাথা চাড়া দিয়ে উঠল দালাল স্ট্রিট (Dalal Street)। মঙ্গলবার একধাক্কায় প্রায় ২...

বিধায়ক হতে চান সেলিম, জোটে মরিয়া হয়ে ‘হুমকি’ দিচ্ছেন: বিস্ফোরক অভিযোগ কংগ্রেস মুখপাত্র অশোকের

মহম্মদ সেলিম (Md Selim) বিধায়ক হতে চান বলে জোটে মরিয়া। আর তার জন্য নিজেদের দলের কমরেডদের দিয়ে কংগ্রেস...

সন্দেশখালি থানার পুলিশের বড় সাফল্য: লুঠের ৪৮ ঘণ্টার মধ্যে বমাল ধৃত ডাকাতদল

সন্দেশখালি থানার (Sandeshkhali PS) পুলিশের বড় সাফল্য। ডাকাতি (Robbery ) হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে লুঠ হওয়া গয়না, নগদ-সহ...

দক্ষিণবঙ্গে সকাল-সন্ধ্যায় শীতের আমেজ, বুধ থেকে বাড়বে তাপমাত্রা 

সকাল ও রাতের দিকে শীতের (Winter) আমেজ খানিকটা অনুভব করা গেলেও বেলা যতো গড়াচ্ছে ততই চওড়া হচ্ছে সূর্যের...