Tuesday, February 24, 2026

সৌদি আরবের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও নজির গড়লেন মেসি, টপকে গেলেন মারাদোনা এবং বাতিস্তুতাকে

Date:

Share post:

বিশ্বকাপের শুরুতেই ছন্দপতন আর্জেন্তিনার। বিশ্বকাপের প্রথম ম‍্যাচেই হারের মুখ দেখে লিওনেল মেসির দল। সৌদি আরবের কাছে ২-১ গোলে হারে নীল-সাদার দল। তবে ম‍্যাচ হারলেও আর্জেন্তিনার হয়ে পেনাল্টি থেকে গোল করেন লিও। আর এই গোলের সুবাদে অনন্য নজির গড়লেন মেসি। সৌদি আরবের বিরুদ্ধে মেসি গোল করতেই আর্জেন্তিনার প্রথম ফুটবলার হিসাবে চারটি বিশ্বকাপে গোল করার নজির গড়লেন লিও। এক্ষেত্রে টপকে গেলেন দিয়েগো মারাদোনা এবং গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে।

ফুটবল কেরিয়ারে শেষ বিশ্বকাপ খেলছেন মেসি। এই বিশ্বকাপ নিয়ে পঞ্চম বিশ্বকাপ খেলছেন লিও। আর খেলতে নেমেই নজির গড়লেন মেসি। সৌদি আরবের বিরুদ্ধে গোল করতেই আর্জেন্তিনার প্রথম ফুটবলার হিসাবে চারটি বিশ্বকাপে গোল করার নজির গড়লেন তিনি। ২০০৬ সালে প্রথম বার বিশ্বকাপ খেলেন মেসি। সেবার একটি গোল করেছিলেন তিনি। এরপর ২০১৪, ২০১৮-র বিশ্বকাপের পর ২০২২ বিশ্বকাপে গোল করলেন তিনি। মাঝে ২০১০ বিশ্বকাপে গোল করতে পারেননি মেসি। ওপরদিকে মারাদোনা ১৯৮২, ১৯৮৬ এবং ১৯৯৪ বিশ্বকাপে গোল করেছিলেন। অন্য দিকে, বাতিস্তুতা গোল করেন ১৯৯৪, ১৯৯৮ এবং ২০০২ বিশ্বকাপে। দু’জনেই তিনটি করে বিশ্বকাপে গোল করেছেন। মঙ্গলবার মেসি সেই রেকর্ড টপকে গেলেন।

আরও পড়ুন:শুরুতেই ছন্দপতন আর্জেন্তিনার, হার দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু মেসিদের


 

spot_img

Related articles

মস্কোয় অন্যতম রেলওয়ে কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ পুলিশ আধিকারিক

জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল মস্কো (Explotion in Moscow)। মঙ্গলবার ভোরে এই বিস্ফোরণে এক পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে বলে...

যোগীরাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ শিশু-সহ মৃত ৬

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাটে একটা বাড়িতে আগুন লেগে পাঁচ শিশু-সহ ছয় জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে মিরাটের লিসারি...

বাংলার নির্ধারিত সময়ে SIR শেষ করতে প্রয়োজনে ভিনরাজ্যের বিচারক নিয়োগ, নির্দেশ সুপ্রিম কোর্টের!

এসআইআর (SIR) নিয়ে মঙ্গলবারের সকালে জরুরি ভিত্তিতে সুপ্রিম শুনানি (Supreme Court hearing)। এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ...

AI সামিটে জামা খুলে বিক্ষোভ কাণ্ডে গ্রেফতার যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট (AI Impact Summit 2026) চলাকালীন জামা খুলে বিক্ষোভকাণ্ডে (Shirtless protest) গ্রেফতার করা হল যুব কংগ্রেসের...