Friday, May 15, 2026

রাজ্যপালকে মিষ্টিমুখ করাতে সু-সজ্জিত জোড়া হাঁড়িতে মুখ্যমন্ত্রীর তরফে রসগোল্লা গেল রাজভবনে

Date:

Share post:

শপথ গ্রহণের (Oath talking ceremony) দিনই নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (CV Ananda Bose) মিষ্টিমুখ করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রীর তরফে রাজ্যপালকে দুটি সুসজ্জিত নীল-সাদা হাঁড়িতে রসগোল্লা উপহার দেওয়া হয়।

জানা গিয়েছে কলকাতার বিখ্যাত কে সি দাসের দোকান থেকেই এই রসগোল্লা নেওয়া হয়। প্রতিটি হাঁড়িতে প্রত্যেক হাঁড়িতে ৫০টি করে মোট ১০০টি রসগোল্লা ছিল। গতকালই নবান্ন থেকে কলকাতার এই বিখ্যাত মিষ্টি বিপণীতে জরুরি ফোন করে ২৭ টাকা পিসের রসগোল্লার অর্ডার দেওয়া হয়।
রাজভবনে জন্য এদিন বুধবার সকাল ৭টাতেই রেডি হয়ে যায় রসগোল্লার হাঁড়ি। তারপর সেখান থেকে নবান্ন হয়ে সোজা রাজভবনে পৌঁছয় রসগোল্লার একজোড়া হাঁড়ি। যা উঠল সি ভি আনন্দ বোসের হাতে।

একটি সময় বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস এই রাজ্যেই কর্মরত ছিলেন। তখন নাকি তিনি কে সি দাসের রসগোল্লা খেতেন। তাই নতুন রাজ্যপালকে শুভেচ্ছা জানাতে মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া হল কে সি দাসের (K C Das) রসগোল্লা।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...