Wednesday, June 24, 2026

ফের সিবিআইয়ের ভূমিকায় অসন্তুষ্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

ফের সিবিআইকে ভর্ৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যর মামলায় সিবিআইয়ের আইনজীবীর অনুপস্থিতির বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। ক্ষোভ প্রকাশ করে সিবিআইয়ের আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘এটা খুব সন্তোষজনক পরিস্থিতি নয়। সিবিআই আধিকারিকদের বলুন এই মামলা খুব গুরত্ব দিয়ে দেখতে’।

আরও পড়ুন:নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর ভূমিকায় অসন্তোষ প্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

গত ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার শুনানি ছিল। সেই মামলায় গরহাজির ছিলেন সিবিআইয়ের আইনজীবী।সিবিআইয়ের আইনজীবীর অনুপস্থিতি নথিবদ্ধ রয়েছে নির্দেশনামায়। এরপর সেই নির্দেশনামা দেখে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের তরফে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় যে ২৬ পাতার রিপোর্ট জমা দেওয়া হয়েছে, সেই রিপোর্ট বিচারপতি দেখলেও তা অসম্পূর্ণ বলে জানায় সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ৬ ডিসেম্বর ।

আদালত সূত্রে খবর, বিচারপতি খানিক ভর্ৎসনার সুরেই সিবিআইয়ের আইনজীবীকে জানান যে, এই মামলাগুলি হাই কোর্টের সিঙ্গল, ডিভিশন বেঞ্চ পেরিয়ে শীর্ষ আদালতে গিয়েছে। তা ছাড়া রাজ্যে নিয়োগ দুর্নীতির বিষয়টি এখনও বিচারাধীন। এই বিষয়গুলির কথা মাথায় রেখে বিচারপতির বক্তব্য, এই মামলাগুলির একটা অন্য গুরুত্ব আছে। সেই গুরুত্বের কথা মাথায় রেখে পদক্ষেপ করা উচিত সিবিআইয়ের।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...